বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় ১৯৩ টন খাদ্য ও প্রয়োজনীয় সামগ্রী নিয়ে ত্রাণ কার্যক্রম শুরু করেছে আস-সুন্নাহ ফাউন্ডেশন। দুর্গত সাতটি উপজেলার প্রায় ১০ হাজার পরিবারের কাছে এসব ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। রোববার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানান ইসলামি স্কলার ও আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ। তিনি ত্রাণবাহী গাড়ির কয়েকটি ছবি […]
ছবি: সংগৃহীত
বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় ১৯৩ টন খাদ্য ও প্রয়োজনীয় সামগ্রী নিয়ে ত্রাণ কার্যক্রম শুরু করেছে আস-সুন্নাহ ফাউন্ডেশন। দুর্গত সাতটি উপজেলার প্রায় ১০ হাজার পরিবারের কাছে এসব ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
রোববার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানান ইসলামি স্কলার ও আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ। তিনি ত্রাণবাহী গাড়ির কয়েকটি ছবি প্রকাশ করে জানান, বন্যাকবলিত এলাকাগুলোর উদ্দেশে ইতোমধ্যে ত্রাণের বহর রওনা হয়েছে।
তিনি জানান, এবারের ত্রাণসামগ্রীর মধ্যে রয়েছে ৮০ টন চাল, ১৬ টন ডাল, ২০ টন খেজুর, ৮ টন ভোজ্যতেল, ৫ টন লবণ, ৪ টন চিড়া, ২ টন মুড়ি, ৮ টন বিশুদ্ধ পানি এবং ৫০ টন গবাদিপশুর খাদ্য। সব মিলিয়ে মোট ১৯৩ টন ত্রাণসামগ্রী বন্যাদুর্গতদের জন্য বরাদ্দ করা হয়েছে।
এর আগে একই দিন শায়খ আহমাদুল্লাহ বন্যায় গৃহহারা ৩০০ পরিবারের জন্য নতুন ঘর নির্মাণের ঘোষণাও দেন। তিনি জানান, আস-সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য দুই কক্ষবিশিষ্ট ইন্ডাস্ট্রিয়াল টিনের পাকা ঘর নির্মাণ করা হবে।
তিনি বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জরুরি খাদ্য সহায়তার পাশাপাশি দীর্ঘমেয়াদি পুনর্বাসনের দিকেও গুরুত্ব দিচ্ছে ফাউন্ডেশন। গৃহহারা পরিবারগুলোকে নিরাপদ আশ্রয় নিশ্চিত করার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।