সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

বাংলাদেশ
১:২৭ অপরাহ্ন, ২৩ মার্চ ২০২৬

বাংলাদেশিদের অভিবাসী ভিসা স্থগিতের কারণ জানাল মার্কিন দূতাবাস

যুক্তরাষ্ট্র জানিয়েছে, দেশটির করদাতাদের স্বার্থ রক্ষা এবং সরকারি কল্যাণমূলক সুবিধার সঠিক ব্যবহার নিশ্চিত করতে বাংলাদেশি নাগরিকদের জন্য অভিবাসী ভিসা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। সোমবার (২৩ মার্চ) ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই সিদ্ধান্তের ব্যাখ্যা দেয়। দূতাবাস জানায়, যুক্তরাষ্ট্রে অভিবাসীরা যেন অবৈধভাবে সরকারি সুবিধা গ্রহণ না করেন বা দেশের ওপর […]

বাংলাদেশিদের অভিবাসী ভিসা স্থগিতের কারণ জানাল মার্কিন দূতাবাস

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

যুক্তরাষ্ট্র জানিয়েছে, দেশটির করদাতাদের স্বার্থ রক্ষা এবং সরকারি কল্যাণমূলক সুবিধার সঠিক ব্যবহার নিশ্চিত করতে বাংলাদেশি নাগরিকদের জন্য অভিবাসী ভিসা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

সোমবার (২৩ মার্চ) ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই সিদ্ধান্তের ব্যাখ্যা দেয়।

দূতাবাস জানায়, যুক্তরাষ্ট্রে অভিবাসীরা যেন অবৈধভাবে সরকারি সুবিধা গ্রহণ না করেন বা দেশের ওপর অতিরিক্ত আর্থিক চাপ সৃষ্টি না করেন, তা নিশ্চিত করা প্রশাসনের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। যেসব দেশের নাগরিকদের মধ্যে এসব সুবিধা ব্যবহারের হার তুলনামূলক বেশি, সেই বিষয়টি বিবেচনায় নিয়েই বাংলাদেশের ক্ষেত্রে এই সিদ্ধান্ত নিয়েছে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট।

এই সময়ের মধ্যে যুক্তরাষ্ট্র তাদের বিদ্যমান যাচাই-বাছাই প্রক্রিয়া ও নীতিমালা পর্যালোচনা করবে। এর লক্ষ্য হলো আমেরিকান নাগরিকদের স্বার্থ অগ্রাধিকার দিয়ে একটি আরও স্বচ্ছ ও কার্যকর অভিবাসন ব্যবস্থা নিশ্চিত করা।

তবে দূতাবাস জানিয়েছে, এই স্থগিতাদেশ শুধুমাত্র অভিবাসী ভিসার ক্ষেত্রে প্রযোজ্য। পর্যটক ও শিক্ষার্থী ভিসাসহ অনভিবাসী ভিসা কার্যক্রম স্বাভাবিকভাবেই চলবে এবং এসব আবেদনকারীরা আগের মতোই আবেদন করতে পারবেন।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ