দি বাংলা ভয়েস ডেস্ক ঃ এবার বাংলাদেশের মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। গতকাল রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিজ কার্যালয়ের সামনে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র। তিনি বলেন, ‘চলতি বছরের ৩১ অক্টোবর পর্যন্ত […]
চূড়ান্ত ভোটার তালিকার বিষয়ে ব্রিফিং করছেন ইসি সচিব আখতার আহমেদ |সংগৃহীত
দি বাংলা ভয়েস ডেস্ক ঃ এবার বাংলাদেশের মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।

গতকাল রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিজ কার্যালয়ের সামনে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র। তিনি বলেন, ‘চলতি বছরের ৩১ অক্টোবর পর্যন্ত যাদের বয়স ১৮ হয়েছে, তাদের নিয়েই চূড়ান্ত ভোটার তালিকা প্রস্তুত করা হয়েছে। চূড়ান্ত হিসাবে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ১৪ হাজার ৯০৭ জন, নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৭৯ হাজার ৪২ ও তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২৩৪ জন।’
গত ৩ নভেম্বর হালনাগাদ খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছিল ইসি। সেই খসড়া অনুযায়ী মোট ভোটারের মধ্যে পুরুষ ভোটার রয়েছেন ৬ কোটি ৪৭ লাখ ৬০ হাজার ৩৮২ জন, নারী ভোটারের সংখ্যা ৬ কোটি ২৮ লাখ ৫০ হাজার ৭৭২ এবং তৃতীয় লিঙ্গের ভোটার ছিল ১ হাজার ২৩০ জন।
চলতি বছরের ২ মার্চ থেকে গতকাল পর্যন্ত ভোটার তালিকা অনুযায়ী পুরুষ ভোটার বৃদ্ধির হার ২ দশমিক ২৯ শতাংশ এবং নারী ভোটার বৃদ্ধির হার ৪ দশমিক ১৬ শতাংশ বলে জানান আখতার আহমেদ।
নতুন প্রকাশিত চূড়ান্ত তালিকায় যারা ২০২৫ সালের ৩১ অক্টোবরের মধ্যে ১৮ বছর পূর্ণ করেছেন, তারা অন্তর্ভুক্ত হওয়ার যোগ্যতা অর্জন করেছেন। ফলে তারা আসন্ন জাতীয় নির্বাচনে প্রথমবারের মতো ভোট দিতে পারবেন।
এদিকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসী বাংলাদেশী ভোটার, নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যক্তিদের পোস্টাল ব্যালটে ভোটদানের জন্য চালু হয়েছে মোবাইল অ্যাপ্লিকেশন (অ্যাপ) ‘পোস্টাল ভোট বিডি’। গতকাল সন্ধ্যায় আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এ অ্যাপটির উদ্বোধন করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন।