সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

রাজনীতি
২:৪৫ অপরাহ্ন, ১২ মে ২০২৬

বাংলাদেশ জামায়াতের মহিলা নেত্রীদের সঙ্গে পাকিস্তানি নেত্রীর মতবিনিময়

জামায়াতে ইসলামী পাকিস্তানের করাচি জোনের দায়িত্বশীল ডা. সীমা মালিক বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের নেত্রীদের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন। মঙ্গলবার রাজধানীর মগবাজারে জামায়াতের মহিলা বিভাগের কেন্দ্রীয় কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় মহিলা বিভাগের সেক্রেটারি নুরুন্নিসা সিদ্দীকা ডা. সীমা মালিককে বাংলাদেশে স্বাগত জানান এবং তার আগের পাকিস্তান সফরের স্মৃতি তুলে ধরে কৃতজ্ঞতা প্রকাশ করেন। […]

বাংলাদেশ জামায়াতের মহিলা নেত্রীদের সঙ্গে পাকিস্তানি নেত্রীর মতবিনিময়

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

জামায়াতে ইসলামী পাকিস্তানের করাচি জোনের দায়িত্বশীল ডা. সীমা মালিক বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের নেত্রীদের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন। মঙ্গলবার রাজধানীর মগবাজারে জামায়াতের মহিলা বিভাগের কেন্দ্রীয় কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় মহিলা বিভাগের সেক্রেটারি নুরুন্নিসা সিদ্দীকা ডা. সীমা মালিককে বাংলাদেশে স্বাগত জানান এবং তার আগের পাকিস্তান সফরের স্মৃতি তুলে ধরে কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, ভবিষ্যতে আন্তর্জাতিক পরিমণ্ডলে নারীদের পারস্পরিক যোগাযোগ আরও বাড়বে। তার এই সফর দুই দেশের নারীদের মধ্যে কাজের অগ্রগতি ও অভিজ্ঞতা বিনিময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মতবিনিময়ে ডা. সীমা মালিক বলেন, পাকিস্তানের রাজনৈতিক ব্যবস্থা বাংলাদেশের চেয়ে ভিন্ন। তার ভাষায়, পাকিস্তানের সামন্তবাদী রাজনৈতিক কাঠামোর কারণে সেখানে নারীদের নিয়ে পৃথক রাজনৈতিক ইউনিট গড়ে তোলা কঠিন হয়ে পড়ছে। তবে বাংলাদেশ জামায়াতের নারী অঙ্গনের সংগঠিত কার্যক্রম ও নারীদের মধ্যে তাদের গ্রহণযোগ্য তৎপরতা তাকে মুগ্ধ করেছে।

তিনি আরও বলেন, এই সফরের অভিজ্ঞতা নিজ দেশের নারী আন্দোলনে কাজে লাগানোর সুযোগ হবে।

জামায়াতের কেন্দ্রীয় আইটি বিভাগের সেক্রেটারি মাহবুবা জাহানের সঞ্চালনায় অনুষ্ঠিত এই সভায় আরও উপস্থিত ছিলেন মহিলা বিভাগের রাজনৈতিকবিষয়ক সেক্রেটারি ডা. হাবিবা চৌধুরী সুইট, বিদেশবিষয়ক সেক্রেটারি খোন্দকার আয়েশা খাতুন, সহকারী সেক্রেটারি মার্জিয়া বেগম ও সাঈদা রুম্মান, মানবসম্পদবিষয়ক সেক্রেটারি সাবিকুন্নাহার মুন্নি, প্রচার-মিডিয়া ও সাহিত্য-সংস্কৃতিবিষয়ক সেক্রেটারি নাজমুন নাহার নীলু, সমাজকল্যাণবিষয়ক সেক্রেটারি খন্দোকার আয়শা সিদ্দীকা, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য সালমা সুলতানা, রোজিনা বেগম, সুফিয়া জামান, আমেনা বেগম, উম্মে খালেদা জাহান, জান্নাতুল কারীমা সুইট এবং বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থার কেন্দ্রীয় সভানেত্রী মুনজিয়া প্রমুখ।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ