সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

রাজনীতি
৩:৫১ পিএম, ১৫ আগস্ট ২০২৬

বাড়াবাড়ি করলে আজীবন গুপ্ত থাকার ব্যবস্থা করব, জামায়াতকে নুরের হুঁশিয়ারি

জামায়াত-শিবিরের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী এবং গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। কুষ্টিয়ায় গণঅধিকার পরিষদের একটি বিক্ষোভ সমাবেশে হামলার অভিযোগ তুলে তিনি বলেছেন, বাড়াবাড়ি করলে জামায়াত-শিবিরকে আজীবন গুপ্ত থাকার ব্যবস্থা করা হবে। শনিবার রাতে নিজের ফেসবুক পোস্টে নুরুল হক নুর এসব কথা বলেন। পোস্টে তিনি অভিযোগ করেন, কুষ্টিয়ায় গণঅধিকার পরিষদের […]

বাড়াবাড়ি করলে আজীবন গুপ্ত থাকার ব্যবস্থা করব, জামায়াতকে নুরের হুঁশিয়ারি

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

জামায়াত-শিবিরের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী এবং গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। কুষ্টিয়ায় গণঅধিকার পরিষদের একটি বিক্ষোভ সমাবেশে হামলার অভিযোগ তুলে তিনি বলেছেন, বাড়াবাড়ি করলে জামায়াত-শিবিরকে আজীবন গুপ্ত থাকার ব্যবস্থা করা হবে।

শনিবার রাতে নিজের ফেসবুক পোস্টে নুরুল হক নুর এসব কথা বলেন।

পোস্টে তিনি অভিযোগ করেন, কুষ্টিয়ায় গণঅধিকার পরিষদের শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশে জামায়াতের কর্মীরা রামদা, হকিস্টিক, ছুরি ও চাপাতি নিয়ে হামলা চালিয়েছেন। এ ঘটনায় কুষ্টিয়া জেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল খালেক, ছাত্র অধিকার পরিষদের কুষ্টিয়া সরকারি কলেজ শাখার সভাপতি সোহান আহমেদসহ অর্ধশতাধিক নেতা-কর্মী গুরুতর আহত হয়েছেন বলে দাবি করেন তিনি।

নুরুল হক নুর তার বক্তব্যে জামায়াত-শিবিরের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তিনি অভিযোগ করেন, দলটির কর্মীরা আবারও সহিংস কর্মকাণ্ডে জড়িয়েছে।

তিনি বলেন, ‘জামায়াত-শিবিরের এই সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। একই সঙ্গে জামায়াত-শিবিরকে স্মরণ করিয়ে দিতে চাই, গত দেড় দশক যেভাবে গুপ্ত ছিলেন, বাড়াবাড়ি করলে আজীবন গুপ্ত থাকার ব্যবস্থা করা হবে।’

এদিকে গণঅধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফ দাবি করেছেন, কুষ্টিয়ায় সংসদ সদস্য আমির হামজার নেতা-কর্মীদের হামলায় দলটির বেশ কয়েকজন নেতা-কর্মী আহত হয়েছেন।

তবে হামলার অভিযোগের বিষয়ে জামায়াত কিংবা সংসদ সদস্য আমির হামজার পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। ফলে অভিযোগের বিষয়ে তাদের বক্তব্য এখনো জানা যায়নি।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ