সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

খেলাধুলা
১২:৫৪ অপরাহ্ন, ৭ আগস্ট ২০২৫

বাবরকে দলে ফেরানোর পরামর্শ ওয়াসিম আকরামের

টি-টোয়েন্টির সংক্ষিপ্ত ফরম্যাটে এখনও বাবর আজমের অনেক কিছু দেওয়ার বাকি আছে বলে মন্তব্য করেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ওয়াসিম আকরাম। জাতীয় দলের সাবেক এই পেস বোলিং গ্রেটের মতে, দেশের ক্রিকেটকে বাবরের এখনও অনেক কিছু দেওয়া বাকি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের সময় টপ অর্ডার ব্যাটসম্যান ফখর জামান চোটে ছিটকে পড়ায় দলে অভিজ্ঞ ব্যাটসম্যানদের ফেরানোর আলোচনা শুরু […]

বাবরকে দলে ফেরানোর পরামর্শ ওয়াসিম আকরামের
নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

টি-টোয়েন্টির সংক্ষিপ্ত ফরম্যাটে এখনও বাবর আজমের অনেক কিছু দেওয়ার বাকি আছে বলে মন্তব্য করেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ওয়াসিম আকরাম। জাতীয় দলের সাবেক এই পেস বোলিং গ্রেটের মতে, দেশের ক্রিকেটকে বাবরের এখনও অনেক কিছু দেওয়া বাকি।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের সময় টপ অর্ডার ব্যাটসম্যান ফখর জামান চোটে ছিটকে পড়ায় দলে অভিজ্ঞ ব্যাটসম্যানদের ফেরানোর আলোচনা শুরু হয়।

ক্রিকেট পাকিস্তানের সঙ্গে আলাপকালে ওয়াসিম আকরাম বলেন, ‘আমার যদি ক্ষমতা থাকত, আমি অবশ্যই বাবর আজমকে টি-টোয়েন্টি দলে যোগ করতাম। এশিয়া কাপ এবং এরপর বিশ্বকাপ আসছে, আমাদের একজন অভিজ্ঞ ব্যাটসম্যান প্রয়োজন। ভক্তদের হয়তো মনে থাকতে পারে, ২০১৯ সালে যখন বাবর সমারসেটের প্রতিনিধিত্ব করেছিল, তখন সে প্রায় ১৫০ স্ট্রাইক রেটে রান করেছিল।’

সাবেক এই তারকা আরও বলেন, ‘যখন আমরা ১৪০ বা ১৬০ রান তাড়া করি, বিশেষ করে বড় দলগুলোর বিপক্ষে, তখন আমাদের এমন একজনের প্রয়োজন যে দায়িত্ব নিতে পারে এবং বাকি ১০ জনকে নিজের সঙ্গে টেনে নিতে পারে। বাবর বিশ্বের সেরা ক্রিকেটারদের একজন। সে তার খেলাকে সংস্করণ ও ম্যাচের পরিস্থিতির মানিয়ে নেয়- সে অতীতেও এটা করেছে এবং ভবিষ্যতেও করতে পারবে। বাবরের এখনও অনেক দেওয়ার আছে, সে পাকিস্তানের জন্য অনেক কিছু অর্জন করতে পারে। আমাদের তাকে সমর্থন করা উচিত।’

ওয়াসিম আকরাম আরও বলেন, ‘কোচ তাকে যেকোনো জায়গায় খেলাতে পারে। আমার মনে, তার জন্য আদর্শ জায়গা তিন নম্বর, তবে এটা ম্যাচ পরিস্থিতির ওপর নির্ভর করে।’

২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের অধিনায়ক ছিলেন বাবর। আর এখন তিনি দলের বাইরে। গত বছরের ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকা সফরের পর থেকে এই সংস্করণের দলে সুযোগ পাচ্ছেন না দেশটির তারকা ব্যাটসম্যান।

বাবরের টি-টোয়েন্টি দল থেকে বাদ পড়ার কারণ ব্যাটিং পারফরম্যান্স। নির্দিষ্ট করে বললে, স্ট্রাইক রেট। পাকিস্তানের জার্সিতে ১২৮ টি-টোয়েন্টি খেলে ৪ হাজারের বেশি রান করা ডানহাতি এই ব্যাটসম্যানের স্ট্রাইক রেট ১২৯.২২।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ