দীর্ঘদিনের আর্থিক সংকট কাটিয়ে ঘুরে দাঁড়ানোর পথে বড় সাফল্য পেয়েছে স্প্যানিশ ফুটবল ক্লাব এফসি বার্সেলোনা। ক্লাবটির ইতিহাসে প্রথমবারের মতো এক মৌসুমে আয় ১ বিলিয়ন ইউরোর সীমা ছাড়িয়েছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৪ হাজার ৩০০ কোটি টাকা। ২০২৫-২৬ অর্থবছরে এই রেকর্ড আয় করেছে কাতালান ক্লাবটি। এর মাধ্যমে টানা তৃতীয় মৌসুমের মতো আর্থিকভাবে ইতিবাচক অবস্থানে থাকার ধারাও […]
ছবি: সংগৃহীত
দীর্ঘদিনের আর্থিক সংকট কাটিয়ে ঘুরে দাঁড়ানোর পথে বড় সাফল্য পেয়েছে স্প্যানিশ ফুটবল ক্লাব এফসি বার্সেলোনা। ক্লাবটির ইতিহাসে প্রথমবারের মতো এক মৌসুমে আয় ১ বিলিয়ন ইউরোর সীমা ছাড়িয়েছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৪ হাজার ৩০০ কোটি টাকা।
২০২৫-২৬ অর্থবছরে এই রেকর্ড আয় করেছে কাতালান ক্লাবটি। এর মাধ্যমে টানা তৃতীয় মৌসুমের মতো আর্থিকভাবে ইতিবাচক অবস্থানে থাকার ধারাও বজায় রাখল বার্সেলোনা।
এর আগের মৌসুমে ক্লাবটির আয় ছিল ৯৯৪ মিলিয়ন ইউরো। অর্থাৎ মাত্র কয়েক মিলিয়ন ইউরোর জন্য গতবার ১ বিলিয়নের মাইলফলক স্পর্শ করা হয়নি।
বার্সেলোনার এই সাফল্যের বিশেষ দিক হলো, স্টেডিয়াম পুনর্নির্মাণের কারণে তাদের ঐতিহাসিক ঘরের মাঠ স্পটিফাই ক্যাম্প ন্যুর দর্শক ধারণক্ষমতা বর্তমানে মাত্র ৪২ হাজারে সীমিত। এমন পরিস্থিতিতেও আয় ১ বিলিয়ন ইউরো ছাড়িয়েছে ক্লাবটি।
ক্যাম্প ন্যুর পুনর্নির্মাণসহ নানা আর্থিক ও অবকাঠামোগত চ্যালেঞ্জের মধ্য দিয়ে কয়েক বছর পার করেছে বার্সেলোনা। সেই পরিস্থিতি কাটিয়ে বাণিজ্যিক ও আর্থিকভাবে ক্লাবটির ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত হিসেবে এই রেকর্ডকে দেখা হচ্ছে।
বার্সেলোনার পরিচালনা পর্ষদ আগামী ১৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় ২০২৫-২৬ অর্থবছরের পূর্ণাঙ্গ আর্থিক হিসাব আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করবে।
আয় ১ বিলিয়ন ইউরো ছাড়ানোর এই সাফল্য শুধু ক্লাবটির আর্থিক পুনরুদ্ধারই নয়, বিশ্বের অন্যতম বড় ফুটবল ব্র্যান্ড হিসেবে বার্সেলোনার বাণিজ্যিক শক্তি আবারও তুলে ধরেছে।