সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

বাংলাদেশ
১:১৬ অপরাহ্ন, ১ জুন ২০২৬

বিজিবি-বিএসএফ সীমান্ত সম্মেলন শুরু ৮ জুন

ভারতের নয়াদিল্লিতে আগামী ৮ থেকে ১১ জুন পর্যন্ত বিজিবি ও বিএসএফের মহাপরিচালক পর্যায়ের ৫৭তম সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত হবে। সোমবার (১ জুন) বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সম্মেলনে ১৫ সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। প্রতিনিধি দলে প্রধানমন্ত্রীর কার্যালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, নৌ পরিবহন মন্ত্রণালয়, […]

বিজিবি-বিএসএফ সীমান্ত সম্মেলন শুরু ৮ জুন

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

ভারতের নয়াদিল্লিতে আগামী ৮ থেকে ১১ জুন পর্যন্ত বিজিবি ও বিএসএফের মহাপরিচালক পর্যায়ের ৫৭তম সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত হবে।

সোমবার (১ জুন) বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সম্মেলনে ১৫ সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। প্রতিনিধি দলে প্রধানমন্ত্রীর কার্যালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, নৌ পরিবহন মন্ত্রণালয়, ভূমি জরিপ অধিদপ্তর এবং যৌথ নদী কমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেবেন।

সম্প্রতি পশ্চিমবঙ্গে অবৈধ বাংলাদেশি সন্দেহে ধরপাকড় এবং সীমান্ত দিয়ে ‘পুশ-ব্যাকের’ অভিযোগকে কেন্দ্র করে দুই দেশের সীমান্ত পরিস্থিতি নতুন করে আলোচনায় এসেছে। এর মধ্যেই এই সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিওতে দেখা গেছে, সীমান্ত এলাকায় স্থাপনা নির্মাণের চেষ্টা করলে বিজিবির বাধার মুখে বিএসএফ সদস্যরা ফিরে যায়। এছাড়া পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার হাকিমপুর সীমান্ত এলাকায় কয়েকদিন ধরে বাংলাদেশে প্রবেশের জন্য লোকজনকে জড়ো করা হচ্ছে বলেও বিভিন্ন সংবাদমাধ্যমে খবর প্রকাশ হয়েছে।

বিজিবির এক কর্মকর্তা জানিয়েছেন, এবারের সম্মেলনে সীমান্ত দিয়ে পুশ-ব্যাকের চেষ্টা, কাঁটাতারের বেড়া নির্মাণ, নো ম্যানস ল্যান্ডে ভারতের স্থাপনা নির্মাণের উদ্যোগসহ বিভিন্ন বিষয় গুরুত্ব পাবে। পাশাপাশি মাদক ও অস্ত্র পাচার এবং সীমান্ত হত্যা নিয়েও আলোচনা হবে

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ