বিডিআর (বর্তমান বর্ডার গার্ড বাংলাদেশ) বিদ্রোহে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে তাদের কবরে পুষ্পস্তবক অর্পণ করবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর বনানী সামরিক কবরস্থানে এ শ্রদ্ধা নিবেদন করবেন তিনি। রাষ্ট্রপতির কার্যালয়ের প্রটোকল উইং থেকে মঙ্গলবার জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় সেনা শহীদ দিবস উপলক্ষে সকাল ১০টায় […]
ছবি: সংগৃহীত
বিডিআর (বর্তমান বর্ডার গার্ড বাংলাদেশ) বিদ্রোহে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে তাদের কবরে পুষ্পস্তবক অর্পণ করবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর বনানী সামরিক কবরস্থানে এ শ্রদ্ধা নিবেদন করবেন তিনি। রাষ্ট্রপতির কার্যালয়ের প্রটোকল উইং থেকে মঙ্গলবার জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় সেনা শহীদ দিবস উপলক্ষে সকাল ১০টায় রাষ্ট্রপতি শহীদদের কবরে পুষ্পস্তবক অর্পণ করবেন। এ সময় বিডিআর সদস্যদের আত্মত্যাগের প্রতি রাষ্ট্রীয় মর্যাদা ও সম্মান জানানো হবে।
প্রধানমন্ত্রীর কার্যালয় ও সশস্ত্র বাহিনী বিভাগের নির্দেশনা অনুযায়ী, কর্মসূচিটি সুষ্ঠু ও যথাযথভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।