সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

খেলাধুলা
৫:২৯ পিএম, ২০ ডিসেম্বর ২০২৫

বিপিএলের উদ্বোধনী ম্যাচের সময়সূচিতে পরিবর্তন

আর মাত্র এক সপ্তাহ পরই শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসর। পূর্বঘোষিত সূচি অনুযায়ী আগামী ২৬ ডিসেম্বরই পর্দা উঠছে টুর্নামেন্টের, তবে উদ্বোধনী দিনের ম্যাচগুলোর সময়সূচিতে পরিবর্তন এনেছে বিপিএল কর্তৃপক্ষ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে স্বাগতিক সিলেট টাইটান্সের মুখোমুখি হবে রাজশাহী ওয়ারিয়র্স। এই ম্যাচটি আগে দুপুর ২টায় শুরু হওয়ার কথা থাকলেও সংশোধিত সূচি […]

বিপিএলের উদ্বোধনী ম্যাচের সময়সূচিতে পরিবর্তন
নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

আর মাত্র এক সপ্তাহ পরই শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসর। পূর্বঘোষিত সূচি অনুযায়ী আগামী ২৬ ডিসেম্বরই পর্দা উঠছে টুর্নামেন্টের, তবে উদ্বোধনী দিনের ম্যাচগুলোর সময়সূচিতে পরিবর্তন এনেছে বিপিএল কর্তৃপক্ষ।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে স্বাগতিক সিলেট টাইটান্সের মুখোমুখি হবে রাজশাহী ওয়ারিয়র্স। এই ম্যাচটি আগে দুপুর ২টায় শুরু হওয়ার কথা থাকলেও সংশোধিত সূচি অনুযায়ী ম্যাচটি শুরু হবে বিকেল ৩টায়। প্রথম সেশন চলবে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত। এরপর ২০ মিনিটের বিরতি শেষে বিকেল ৪টা ৫০ মিনিটে শুরু হবে দ্বিতীয় সেশন, যা শেষ হবে সন্ধ্যা ৬টা ২০ মিনিটে।

একই দিনে অনুষ্ঠিত দ্বিতীয় ম্যাচের সময়ও পিছিয়ে দেওয়া হয়েছে। ম্যাচটি শুরু হবে রাত ৭টা ৪৫ মিনিটে। প্রথম সেশন চলবে রাত ৯টা ১৫ মিনিট পর্যন্ত। ২০ মিনিটের বিরতির পর রাত ৯টা ৩৫ মিনিটে দ্বিতীয় সেশন শুরু হয়ে শেষ হবে রাত ১১টা ৫ মিনিটে।

বিপিএল কর্তৃপক্ষ জানিয়েছে, টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান ও আনুষ্ঠানিক কার্যক্রম নির্বিঘ্নে সম্পন্ন করার জন্যই এই সময়সূচি পরিবর্তন করা হয়েছে। তবে উদ্বোধনী দিন ছাড়া টুর্নামেন্টের বাকি সব ম্যাচ পূর্বনির্ধারিত সূচি অনুযায়ীই অনুষ্ঠিত হবে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ