সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

খেলাধুলা
১:৫৮ অপরাহ্ন, ৩০ নভেম্বর ২০২৫

বিপিএলের নিলাম থেকে দল পেলেন সাব্বির-নাসির 

দি বাংলা ভয়েস : বাংলাদেশে রোববার (৩০ নভেম্বর) থেকে  শুরু হয়েছে বিপিলের ১২তম আসরের নিলাম। রাজধানীর র‌্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেনের গ্র্যান্ড বলরুমে অনুষ্ঠিত হচ্ছে নিলাম। সেখানে দল পেয়েছেন জাতীয় দলের সাবেক দুই তারকা ক্রিকেটার সাব্বির রহমান ও নাসির হোসেন। গত আসরে ঢাকা ক্যাপিটালসে খেলেছিলেন সাব্বির। তাকে ২৮ লাখ টাকায় ধরে রেখেছে ফ্র্যাঞ্চাইজিটি। অন্যদিকে, এক সময় […]

বিপিএলের নিলাম থেকে দল পেলেন সাব্বির-নাসির 
নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

দি বাংলা ভয়েস : বাংলাদেশে রোববার (৩০ নভেম্বর) থেকে  শুরু হয়েছে বিপিলের ১২তম আসরের নিলাম।

রাজধানীর র‌্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেনের গ্র্যান্ড বলরুমে অনুষ্ঠিত হচ্ছে নিলাম। সেখানে দল পেয়েছেন জাতীয় দলের সাবেক দুই তারকা ক্রিকেটার সাব্বির রহমান ও নাসির হোসেন।

গত আসরে ঢাকা ক্যাপিটালসে খেলেছিলেন সাব্বির। তাকে ২৮ লাখ টাকায় ধরে রেখেছে ফ্র্যাঞ্চাইজিটি। অন্যদিকে, এক সময় জাতীয় দলে খেলা তারকা ক্রিকেটার নাসিরকে ভিত্তিমূল্য ১৮ লাখ টাকায় দলে ভিড়িয়েছে ঢাকা। 

এর আগে ১ কোটি ১০ লাখ টাকায় নাইমকে দলে ভিড়িয়েছে চট্টগ্রাম রয়্যালস। এ ক্যাটাগরির নাঈমের জন্য নিলামে আগ্রহ প্রকাশ করেছে সিলেট, রংপুর ও নোয়াখালী। তিন দলের লড়াই শেষ নাইমকে পেয়ে যায় চট্টগ্রাম।

অন্যদিকে ৭৫ লাখ টাকায় রংপুর রাইডার্স দলে নিয়েছে লিটন দাসকে। তবে অবিক্রিত থেকে গেছেন মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিম। ‘বি’ ক্যাটাগরিতে ছিলেন তারা। তাদের জন্য আগ্রহ প্রকাশ করেননি কোনো ফ্র্যাঞ্চাইজি।   

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ