সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

রাজনীতি
২:৪৭ এএম, ২৫ ডিসেম্বর ২০২৫

বিমানবন্দরে জামাইকে বরণ করলেন শাশুড়ি

প্রায় ৬ হাজার ৩১৪ দিন পর রাজধানী ঢাকায় পৌঁছালেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাকে বহনকারী উড়োজাহাজটি বৃহস্পতিবার বেলা ১১টা ৪০ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ইমিগ্রেশন প্রক্রিয়া শেষ হলে বিমানবন্দরে উপস্থিত বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা তাকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান। এরপর তিনি স্ত্রী ডা. জুবাইদা রহমানের মা সৈয়দা ইকবাল মানদ্ বানুর সঙ্গে কুশল […]

বিমানবন্দরে জামাইকে বরণ করলেন শাশুড়ি
নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

প্রায় ৬ হাজার ৩১৪ দিন পর রাজধানী ঢাকায় পৌঁছালেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাকে বহনকারী উড়োজাহাজটি বৃহস্পতিবার বেলা ১১টা ৪০ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

ইমিগ্রেশন প্রক্রিয়া শেষ হলে বিমানবন্দরে উপস্থিত বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা তাকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান। এরপর তিনি স্ত্রী ডা. জুবাইদা রহমানের মা সৈয়দা ইকবাল মানদ্ বানুর সঙ্গে কুশল বিনিময় করেন। দীর্ঘদিন পর জামাইকে দেশে ফিরে পেয়ে আবেগাপ্লুত হয়ে ফুলের মালা দিয়ে তাকে বরণ করে নেন শাশুড়ি বানু।

এর আগে যুক্তরাজ্যের লন্ডন থেকে রওনা হয়ে তারেক রহমানকে বহনকারী উড়োজাহাজটি সকাল ৯টা ৫৫ মিনিটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। সেখানে সংক্ষিপ্ত যাত্রাবিরতির পর বেলা ১১টা ১২ মিনিটে ঢাকার উদ্দেশে পুনরায় যাত্রা শুরু করে।

বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার (বিজি-২০২) ফ্লাইটটি স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার পথে যাত্রা করে। প্রায় ১৭ বছর পর দেশে ফেরার এই যাত্রায় তারেক রহমানের সঙ্গে ছিলেন স্ত্রী ডা. জুবাইদা রহমান এবং কন্যা ব্যারিস্টার জাইমা রহমান।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ