ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎকালে তিনি নিজের বিয়ের দাওয়াত দিলে ড. ইউনূস তার নতুন জীবনের জন্য শুভকামনা জানান। সোমবার (১১ মে) বিকেলে নিজের ফেসবুক পোস্টে এ তথ্য জানান সাদিক কায়েম। তিনি জানান, ‘জুলাই বিপ্লব বিষয়ক দ্বিতীয় আন্তর্জাতিক কনফারেন্স’-এ অতিথি হিসেবে […]
ছবি: সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎকালে তিনি নিজের বিয়ের দাওয়াত দিলে ড. ইউনূস তার নতুন জীবনের জন্য শুভকামনা জানান।
সোমবার (১১ মে) বিকেলে নিজের ফেসবুক পোস্টে এ তথ্য জানান সাদিক কায়েম।
তিনি জানান, ‘জুলাই বিপ্লব বিষয়ক দ্বিতীয় আন্তর্জাতিক কনফারেন্স’-এ অতিথি হিসেবে আমন্ত্রণ জানানোর উদ্দেশ্যে ড. ইউনূসের সঙ্গে তার এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকে জুলাই আন্দোলনের শহীদ নাফিজের স্মরণে তৈরি একটি স্মারক চিত্রকর্মও ড. ইউনূসের হাতে তুলে দেন তিনি।
সাদিক কায়েম আরও বলেন, সাক্ষাৎকালে ডাকসুর বিভিন্ন কার্যক্রম, জুলাই কনফারেন্স এবং নতুন বাংলাদেশ গঠনে তরুণদের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে। তরুণদের নানা উদ্যোগ ও কার্যক্রমের প্রশংসা করে ড. ইউনূস তাদের সাধুবাদ জানিয়েছেন বলেও উল্লেখ করেন তিনি।
ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, গণমানুষের প্রত্যাশিত সংস্কার, উপেক্ষিত জনমত এবং নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে আগামীর পথচলায় ড. মুহাম্মদ ইউনূসের সহযোগিতা ও পরামর্শ চাওয়া হয়েছে।
এ ছাড়া ৫ আগস্ট পরবর্তী সংকটময় সময়ে দেশের দায়িত্ব গ্রহণ করায় দেশবাসীর পক্ষ থেকে ড. ইউনূসকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়েছে বলেও জানান সাদিক কায়েম।