ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক সাদিক কায়েম বিয়ে করতে যাচ্ছেন। তার বিয়ের খবর প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। কে হচ্ছেন ডাকসু ভিপির হবু স্ত্রী—এ নিয়ে নেটিজেনদের মধ্যে কৌতূহল তৈরি হয়। জানা গেছে, সাদিক কায়েমের জীবনসঙ্গী হচ্ছেন আনিকা ফরায়েজি। তিনি পেশায় একজন […]
ছবি: সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক সাদিক কায়েম বিয়ে করতে যাচ্ছেন। তার বিয়ের খবর প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।
কে হচ্ছেন ডাকসু ভিপির হবু স্ত্রী—এ নিয়ে নেটিজেনদের মধ্যে কৌতূহল তৈরি হয়। জানা গেছে, সাদিক কায়েমের জীবনসঙ্গী হচ্ছেন আনিকা ফরায়েজি। তিনি পেশায় একজন চিকিৎসক।
আগামী ১৩ মে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার কথা রয়েছে। আনিকা ফরায়েজির বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায়। তার বাবা রিলায়েন্স গ্রুপের ভাইস চেয়ারম্যান এবং প্রবাসীবাংলা প্রোপার্টিজ লিমিটেডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি আরও কয়েকটি প্রতিষ্ঠানের সঙ্গেও যুক্ত রয়েছেন।
সূত্র জানায়, বিয়ের আকদ অনুষ্ঠিত হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে। পরে রাজধানীর একটি কনভেনশন সেন্টারে মূল আয়োজন অনুষ্ঠিত হবে।
এদিকে বিয়ের খবরটি ছড়িয়ে পড়ার পর ফেসবুকসহ বিভিন্ন সামাজিক মাধ্যমে বিষয়টি নিয়ে আলোচনা বাড়তে থাকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ডাকসুর বিভিন্ন নেতাকর্মী এ নিয়ে পোস্ট শেয়ার করছেন।
বিশেষ করে ডাকসু নেতা মাজহারুল ইসলামের তৈরি একটি বিয়ের কার্ডের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর বিষয়টি আরও বেশি আলোচনায় আসে।