সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

রাজনীতি
৫:২৫ পিএম, ২ ফেব্রুয়ারি ২০২৬

বিরোধীদের নীতি ও আইডিয়ার প্রতিযোগিতায় নামার আহ্বান জামায়াত আমিরের

দেশ ও জনগণের সেবায় সর্বোত্তম নীতি ও কার্যকর ধারণা উপস্থাপনের মাধ্যমে রাজনৈতিক প্রতিযোগিতায় অংশ নিতে বিরোধী দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সোমবার রাত ১০টায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ আহ্বান জানান। ইংরেজিতে দেওয়া ওই পোস্টে জামায়াত আমির বলেন, তিনি বিরোধীদের স্বাগত জানান এবং ধারণা ও নীতির […]

বিরোধীদের নীতি ও আইডিয়ার প্রতিযোগিতায় নামার আহ্বান জামায়াত আমিরের

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

দেশ ও জনগণের সেবায় সর্বোত্তম নীতি ও কার্যকর ধারণা উপস্থাপনের মাধ্যমে রাজনৈতিক প্রতিযোগিতায় অংশ নিতে বিরোধী দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

সোমবার রাত ১০টায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ আহ্বান জানান।

ইংরেজিতে দেওয়া ওই পোস্টে জামায়াত আমির বলেন, তিনি বিরোধীদের স্বাগত জানান এবং ধারণা ও নীতির ভিত্তিতে প্রতিযোগিতায় নামার আহ্বান জানান। তিনি লেখেন, আসুন আমরা নীতি নিয়ে বিতর্ক করি, জনগণের কথা শুনি এবং বাংলাদেশের মানুষের জন্য সবচেয়ে ভালো নীতিমালা প্রণয়ন করি—যার মাধ্যমে কে জনগণকে ভালোভাবে সেবা দিতে পারে, তা প্রমাণিত হবে।

ডা. শফিকুর রহমান আরও বলেন, জামায়াতে ইসলামী প্রতিদিনের রাজনৈতিক ও সাংগঠনিক কর্মকাণ্ডের মাধ্যমে আলোচনা ও শ্রবণের একটি ভিন্ন রাজনৈতিক সংস্কৃতি উপস্থাপন করছে। তিনি উল্লেখ করেন, বাংলাদেশের জনগণ অতীতেও সহিংসতা প্রত্যাখ্যান করেছে, বর্তমানেও করছে এবং ভবিষ্যতেও তা প্রত্যাখ্যান করবে।

তিনি বলেন, শান্তিপূর্ণ রাজনৈতিক প্রতিযোগিতা ও নীতিনির্ভর বিতর্কের মাধ্যমেই দেশ এগিয়ে যেতে পারে এবং এভাবেই বাংলাদেশ সামনে অগ্রসর হবে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ