Advertise with us
সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

বাংলাদেশ
৩:৪০ পিএম, ১০ জুন ২০২৬

বিশ্বকাপের উন্মাদনায় কারাগারে নতুন টেলিভিশন, খেলা দেখবেন বন্দিরাও

আসন্ন ফুটবল বিশ্বকাপকে ঘিরে দেশজুড়ে যখন উৎসবের আমেজ তৈরি হয়েছে, তখন সেই আনন্দ থেকে কারাবন্দিদেরও বঞ্চিত রাখতে চান না টাঙ্গাইলের জেলা প্রশাসন। বিশ্বকাপের খেলা দেখার সুযোগ করে দিতে টাঙ্গাইল জেলা কারাগারে পাঁচটি নতুন ৩২ ইঞ্চি টেলিভিশন দেওয়া হয়েছে। বুধবার (১০ জুন) দুপুরে টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক জেলা কারাগারের জেল সুপার মো. আনোয়ার হোসেনের কাছে […]

বিশ্বকাপের উন্মাদনায়  কারাগারে নতুন টেলিভিশন, খেলা দেখবেন বন্দিরাও

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

আসন্ন ফুটবল বিশ্বকাপকে ঘিরে দেশজুড়ে যখন উৎসবের আমেজ তৈরি হয়েছে, তখন সেই আনন্দ থেকে কারাবন্দিদেরও বঞ্চিত রাখতে চান না টাঙ্গাইলের জেলা প্রশাসন। বিশ্বকাপের খেলা দেখার সুযোগ করে দিতে টাঙ্গাইল জেলা কারাগারে পাঁচটি নতুন ৩২ ইঞ্চি টেলিভিশন দেওয়া হয়েছে।

বুধবার (১০ জুন) দুপুরে টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক জেলা কারাগারের জেল সুপার মো. আনোয়ার হোসেনের কাছে টেলিভিশনগুলো হস্তান্তর করেন।

জেলা প্রশাসন সূত্র জানায়, বিশ্বকাপ ফুটবল উপলক্ষে বন্দিদের বিনোদনের বিষয়টি বিবেচনায় নিয়ে এই উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে তারাও বৈশ্বিক এই ক্রীড়া উৎসবের আনন্দ উপভোগ করতে পারেন।

জেল সুপার মো. আনোয়ার হোসেন জানান, কারাগারের মোট ১৮টি ওয়ার্ডের মধ্যে আগে থেকেই ১৩টি ওয়ার্ডে টেলিভিশন ছিল। বন্দিদের আবেদনের পরিপ্রেক্ষিতে বাকি পাঁচটি ওয়ার্ডের জন্য নতুন টেলিভিশন সরবরাহ করা হয়েছে।

তিনি বলেন, “বিশ্বকাপ ঘিরে বন্দিদের মধ্যে ব্যাপক আগ্রহ রয়েছে। নতুন টেলিভিশনগুলো স্থাপনের মাধ্যমে সব ওয়ার্ডের বন্দিরাই খেলা উপভোগ করতে পারবেন। এতে তাদের মধ্যে ইতিবাচক মানসিকতা ও শৃঙ্খলা বজায় রাখতেও সহায়ক হবে।”

জেলা প্রশাসক শরীফা হক বলেন, নিয়মিত কারাগার পরিদর্শনের সময় বন্দিরা বিশ্বকাপের খেলা দেখার সুযোগ চেয়েছিলেন। সেই অনুরোধের ভিত্তিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, “কারাবন্দিরাও সমাজের অংশ। একজন সাধারণ মানুষের মতো তারাও বিশ্বকাপের আনন্দ উপভোগ করার অধিকার রাখেন। সেই বিবেচনা থেকেই তাদের জন্য টেলিভিশনের ব্যবস্থা করা হয়েছে।”

সংশ্লিষ্টরা মনে করছেন, এই উদ্যোগ বন্দিদের মানসিক প্রশান্তি এবং বিনোদনের সুযোগ বাড়ানোর পাশাপাশি কারাগারের পরিবেশকে আরও ইতিবাচক করতে ভূমিকা রাখবে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ