আর মাত্র কয়েক দিনের অপেক্ষা। শুরু হতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ক্রীড়া আসর ফুটবলের মহাযজ্ঞ। ইতিহাসে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো একসঙ্গে আয়োজন করছে এবারের বিশ্বকাপ। ৪৮ দলের এই আসরে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা মাঠে নামবে শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়ে। লিওনেল মেসির নেতৃত্বাধীন আর্জেন্টিনা পড়েছে ‘জে’ গ্রুপে। গ্রুপ পর্বের তিনটি ম্যাচই হবে যুক্তরাষ্ট্রে। সমর্থকদের […]
ছবি: সংগৃহীত
আর মাত্র কয়েক দিনের অপেক্ষা। শুরু হতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ক্রীড়া আসর ফুটবলের মহাযজ্ঞ। ইতিহাসে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো একসঙ্গে আয়োজন করছে এবারের বিশ্বকাপ। ৪৮ দলের এই আসরে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা মাঠে নামবে শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়ে।
লিওনেল মেসির নেতৃত্বাধীন আর্জেন্টিনা পড়েছে ‘জে’ গ্রুপে। গ্রুপ পর্বের তিনটি ম্যাচই হবে যুক্তরাষ্ট্রে। সমর্থকদের মধ্যে তাই তাদের সূচি নিয়ে আগ্রহ ছিল তুঙ্গে। অবশেষে জানা গেছে, কবে, কখন এবং কোথায় খেলবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।
আর্জেন্টিনার বিশ্বকাপ অভিযান শুরু হবে ১৭ জুন। সেই ম্যাচে তাদের প্রতিপক্ষ আলজেরিয়া। খেলা হবে কানসাস সিটির অ্যারোহেড স্টেডিয়ামে। স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায় ম্যাচ শুরু হলেও বাংলাদেশ সময় তা হবে ১৮ জুন ভোর ৭টা।
গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে ২২ জুন আর্জেন্টিনা মুখোমুখি হবে অস্ট্রিয়ার। এই ম্যাচও হবে ডালাসের এটিঅ্যান্ডটি স্টেডিয়ামে। বাংলাদেশ সময় রাত ১১টায় শুরু হবে এই লড়াই।
গ্রুপ পর্বের শেষ ম্যাচে ২৮ জুন জর্ডানের বিপক্ষে নামবে আর্জেন্টিনা। এটিও হবে ডালাসের এটিঅ্যান্ডটি স্টেডিয়ামে। বাংলাদেশ সময় সকাল ৮টায় শুরু হবে সেই ম্যাচ।
বিশ্বকাপের আগে প্রস্তুতি ঝালিয়ে নিতে যুক্তরাষ্ট্র সফরে রয়েছে আর্জেন্টিনা। সেখানে মূল দলের বাইরে অতিরিক্ত সাতজন খেলোয়াড়কেও ক্যাম্পে রাখছেন কোচ লিওনেল স্কালোনি। প্রস্তুতির অংশ হিসেবে ৬ জুন হন্ডুরাস এবং ৯ জুন আইসল্যান্ডের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে তারা।
এরই মধ্যে ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করা হয়েছে। ২০২২ সালের কাতার বিশ্বকাপজয়ী দলের ১৭ জন সদস্য এবারও স্কোয়াডে আছেন। এটি মেসির ষষ্ঠ বিশ্বকাপ।
আর্জেন্টিনা যদি গ্রুপ পর্ব পেরিয়ে পরবর্তী রাউন্ডে ওঠে, তাহলে ১ থেকে ৪ জুলাইয়ের মধ্যে রাউন্ড অব ৩২-এর ম্যাচ অনুষ্ঠিত হবে। শিরোপা ধরে রাখার মিশনে আলবিসেলেস্তেরা কতদূর যেতে পারে, এখন সেটাই দেখার।