বাংলাদেশের পাশে দাঁড়িয়ে আইসিসির সিদ্ধান্তের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেওয়ার জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল পাকিস্তানকে ভারতের বিপক্ষে বিশ্বকাপ ম্যাচে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন। সোমবার (৯ ফেব্রুয়ারি) বিসিবির পাঠানো এক বিবৃতিতে বুলবুল জানান, সম্প্রতি পাকিস্তান সফরে গিয়ে তিনি দেশটির ক্রিকেট কর্তৃপক্ষের সঙ্গে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন। সেই […]
ছবি - সংগৃহীত
বাংলাদেশের পাশে দাঁড়িয়ে আইসিসির সিদ্ধান্তের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেওয়ার জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল পাকিস্তানকে ভারতের বিপক্ষে বিশ্বকাপ ম্যাচে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন।
সোমবার (৯ ফেব্রুয়ারি) বিসিবির পাঠানো এক বিবৃতিতে বুলবুল জানান, সম্প্রতি পাকিস্তান সফরে গিয়ে তিনি দেশটির ক্রিকেট কর্তৃপক্ষের সঙ্গে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন। সেই আলোচনায় তিনি অনুরোধ করেন, সামগ্রিক ক্রিকেট ব্যবস্থার স্বার্থ বিবেচনায় রেখে যেন আগামী ১৫ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে নির্ধারিত ম্যাচটি তারা খেলেন।
বুলবুল বলেন, সংকটময় সময়ে বাংলাদেশের প্রতি পাকিস্তান ক্রিকেট বোর্ড ও দেশটির ক্রিকেটপ্রেমীদের সহানুভূতি ও সমর্থন সত্যিই প্রশংসনীয়। পিসিবি সভাপতি মহসিন নাকভি, তার বোর্ডের কর্মকর্তা এবং পাকিস্তানের ক্রিকেট ভক্তদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
রোববার লাহোরে অনুষ্ঠিত আইসিসির জরুরি বৈঠকে বর্তমান পরিস্থিতি নিরসনে করণীয় বিষয়ে আলোচনা হয়। এতে বিসিবি সভাপতি উপস্থিত ছিলেন। সেখানে তিনি আইসিসির উদ্যোগকেও ইতিবাচক হিসেবে উল্লেখ করে চলমান সংকট সমাধানে সংস্থাটির প্রচেষ্টার প্রশংসা করেন।
উল্লেখ্য, নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে বাংলাদেশ ভারতে বিশ্বকাপ খেলতে যেতে অস্বীকৃতি জানিয়ে ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজনের প্রস্তাব দেয়। তবে আইসিসি সেই আবেদন নাকচ করে বাংলাদেশকে টুর্নামেন্ট থেকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করে, যা আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।