আগামী জুনে শুরু হচ্ছে নারী টি–টোয়েন্টি বিশ্বকাপের দশম আসর। বাছাইপর্বে দারুণ পারফরম্যান্সের পর মূলপর্বে জায়গা করে নেওয়া বাংলাদেশ নারী ক্রিকেট দলের অপেক্ষা এখন কঠিন চ্যালেঞ্জের। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) আসন্ন বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে। ইংল্যান্ডে অনুষ্ঠিতব্য এই বিশ্বকাপে গ্রুপ ‘এ’-তে পড়েছে বাংলাদেশ। এই গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে রয়েছে অস্ট্রেলিয়া, ভারত, পাকিস্তান, […]
ছবি: সংগৃহীত
আগামী জুনে শুরু হচ্ছে নারী টি–টোয়েন্টি বিশ্বকাপের দশম আসর। বাছাইপর্বে দারুণ পারফরম্যান্সের পর মূলপর্বে জায়গা করে নেওয়া বাংলাদেশ নারী ক্রিকেট দলের অপেক্ষা এখন কঠিন চ্যালেঞ্জের। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) আসন্ন বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে।
ইংল্যান্ডে অনুষ্ঠিতব্য এই বিশ্বকাপে গ্রুপ ‘এ’-তে পড়েছে বাংলাদেশ। এই গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে রয়েছে অস্ট্রেলিয়া, ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা ও নেদারল্যান্ডস—যার ফলে শুরু থেকেই কঠিন লড়াইয়ে নামতে হবে নিগার সুলতানা-নাহিদা আক্তারদের।
বাংলাদেশের প্রথম ম্যাচ ১৪ জুন এজবাস্টনে নেদারল্যান্ডসের বিপক্ষে। এরপর ১৭ জুন হেডিংলিতে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে দলটি। ২০ জুন হ্যাম্পশায়ারে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ২৫ জুন ওল্ড ট্র্যাফোর্ডে ভারতের সঙ্গে বহুল প্রতীক্ষিত লড়াই এবং ২৮ জুন লর্ডসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গ্রুপপর্বের শেষ ম্যাচ খেলবে লাল-সবুজের প্রতিনিধিরা।
এবারের আসরে মোট ১২টি দল অংশ নিচ্ছে, যাদের দুইটি গ্রুপে ভাগ করা হয়েছে। গ্রুপ ‘বি’-তে রয়েছে স্বাগতিক ইংল্যান্ড, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড।
গ্রুপপর্ব শেষে দুই গ্রুপের সেরা চার দল সেমিফাইনালে উঠবে। প্রথম সেমিফাইনাল অনুষ্ঠিত হবে ৩০ জুন এবং দ্বিতীয়টি ২ জুলাই। আগামী ৫ জুলাই ঐতিহ্যবাহী লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে ফাইনালের মাধ্যমে পর্দা নামবে এবারের নারী টি–টোয়েন্টি বিশ্বকাপের।