আসন্ন ফুটবল বিশ্বকাপের টিকিট বিক্রিতে প্রযুক্তিগত ত্রুটির কারণে বিপাকে পড়েছেন বেশ কয়েকজন দর্শক। ফিফার টিকিটিং সিস্টেমের ভুলে প্রায় ৬০ জন সমর্থকের কাছে বিনামূল্যে বিশ্বকাপের টিকিট ইস্যু হয়ে যায়, যা পরে সংশোধন করে অর্থ পরিশোধের নির্দেশ দিয়েছে সংস্থাটি। বিশ্বকাপের টিকিটের উচ্চমূল্য নিয়ে সমালোচনা থাকলেও টুর্নামেন্ট ঘিরে সমর্থকদের আগ্রহ ছিল ব্যাপক। টিকিট বিক্রি শুরু হওয়ার পর হাজারো […]
ছবি: সংগৃহীত
আসন্ন ফুটবল বিশ্বকাপের টিকিট বিক্রিতে প্রযুক্তিগত ত্রুটির কারণে বিপাকে পড়েছেন বেশ কয়েকজন দর্শক। ফিফার টিকিটিং সিস্টেমের ভুলে প্রায় ৬০ জন সমর্থকের কাছে বিনামূল্যে বিশ্বকাপের টিকিট ইস্যু হয়ে যায়, যা পরে সংশোধন করে অর্থ পরিশোধের নির্দেশ দিয়েছে সংস্থাটি।
বিশ্বকাপের টিকিটের উচ্চমূল্য নিয়ে সমালোচনা থাকলেও টুর্নামেন্ট ঘিরে সমর্থকদের আগ্রহ ছিল ব্যাপক। টিকিট বিক্রি শুরু হওয়ার পর হাজারো ফুটবলপ্রেমী আবেদন করেন। এর মধ্যেই কারিগরি ত্রুটির কারণে কিছু দর্শক কোনো অর্থ পরিশোধ ছাড়াই টিকিট পেয়ে যান।
প্রথমে বিষয়টি ধরা না পড়লেও পরে অর্থ পরিশোধ করে টিকিট কেনা কয়েকজন সমর্থকের অভিযোগের পর ফিফা তদন্ত শুরু করে। তদন্তে প্রযুক্তিগত ত্রুটির বিষয়টি নিশ্চিত হওয়ার পর সংশ্লিষ্ট টিকিটধারীদের কাছে ই-মেইল পাঠানো হয়।
ফিফা জানিয়েছে, ভুলবশত ইস্যু হওয়া টিকিটগুলো বাতিল না করে সাত দিনের মধ্যে নির্ধারিত মূল্য পরিশোধের সুযোগ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে অর্থ পরিশোধ না করলে টিকিটগুলো বাতিল করা হবে। তবে ওই সময় পর্যন্ত টিকিটগুলো সংশ্লিষ্ট দর্শকদের জন্য সংরক্ষিত থাকবে।
হঠাৎ করে এমন নির্দেশনায় অনেক দর্শক অস্বস্তিতে পড়েছেন। কারণ তারা টিকিট পাওয়ার বিষয়টিকে চূড়ান্ত ধরে নিয়ে ইতোমধ্যে ভ্রমণ ও আবাসনের পরিকল্পনা শুরু করেছিলেন।
বিশ্বকাপের মতো বড় আন্তর্জাতিক আসরের টিকিট ব্যবস্থাপনায় এমন ভুলকে অনেকেই ফিফার বড় ধরনের প্রযুক্তিগত ও প্রশাসনিক ত্রুটি হিসেবে দেখছেন। তবে ফিফা বলছে, বিষয়টি দ্রুত শনাক্ত করে প্রয়োজনীয় সংশোধনী পদক্ষেপ নেওয়া হয়েছে।
সূত্র: বিবিসি