সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

রাজনীতি
৪:১৯ পিএম, ৫ মে ২০২৬

বুধবার শপথ নেবেন এনসিপির নুসরাত তাবাসসুম

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচিত সদস্য নুসরাত তাবাসসুম জ্যোতিকে শপথ পড়াবেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।বুধবার (৬ মে) দুপুর ১২টায় জাতীয় সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে তার শপথগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।এর আগে, জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুমকে সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত ঘোষণা […]

বুধবার শপথ নেবেন এনসিপির নুসরাত তাবাসসুম

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচিত সদস্য নুসরাত তাবাসসুম জ্যোতিকে শপথ পড়াবেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
বুধবার (৬ মে) দুপুর ১২টায় জাতীয় সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে তার শপথগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এর আগে, জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুমকে সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন।
জাতীয় সংসদের সংরক্ষিত ৫০টি নারী আসনের মধ্যে ৩ মে ইতোমধ্যে ৪৯ জন সদস্য শপথ নিয়েছেন। সে সময় জামায়াত জোটের ১২ জন প্রার্থীও শপথগ্রহণ করেন।
৫০টি আসনের মধ্যে ১৩টি নারী আসন পেয়েছিল জামায়াত জোট। তবে রাষ্ট্রায়ত্ত কৃষি ব্যাংকের চাকরি ছাড়ার নির্ধারিত সময় পূরণ না হওয়ায় মনিরা শারমিনের মনোনয়ন বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা। পরে তিনি নির্বাচন কমিশনে আপিল করলেও সিদ্ধান্ত বহাল থাকে এবং পরবর্তীতে হাইকোর্টে আবেদন করেন।
৪ মে বিকেল ৩টা পর্যন্ত ওই আপিলের শুনানি হওয়ার কথা থাকলেও বেঞ্চের এক বিচারক তা শুনতে অপারগতা প্রকাশ করেন। পরে ৫ মে অন্য একটি বেঞ্চে শুনানি হওয়ার কথা রয়েছে বলে জানা গেছে।
অন্যদিকে, নির্ধারিত সময় পার হওয়ার কারণে নুসরাত তাবাসসুমের মনোনয়নও প্রথমে গ্রহণ করা হয়নি। তবে আদালতের নির্দেশে তার মনোনয়নপত্র গ্রহণ করা হয় এবং যাচাই-বাছাই শেষে বৈধ ঘোষণা করা হয়।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ