সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

বাংলাদেশ
১:২৩ পিএম, ২৯ নভেম্বর ২০২৫

বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় অসহায়দের মাঝে খাবার বিতরণ

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় অসহায় ও শ্রমজীবী মানুষের মাঝে খাবার বিতরণ করেছে ছাত্রদল। শনিবার (২৯ নভেম্বর) দিবাগত রাতে এ কার্যক্রমে পথচারী, শ্রমজীবী, রিকশাচালকসহ সুবিধাবঞ্চিত মানুষের হাতে খাবার তুলে দেওয়া হয়। খাবার বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রিঙ্কু, তথ্য ও গবেষণা সম্পাদক মাহমুদ […]

Wellness
নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় অসহায় ও শ্রমজীবী মানুষের মাঝে খাবার বিতরণ করেছে ছাত্রদল।

শনিবার (২৯ নভেম্বর) দিবাগত রাতে এ কার্যক্রমে পথচারী, শ্রমজীবী, রিকশাচালকসহ সুবিধাবঞ্চিত মানুষের হাতে খাবার তুলে দেওয়া হয়।

খাবার বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রিঙ্কু, তথ্য ও গবেষণা সম্পাদক মাহমুদ ইসলাম কাজল, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক রুবেল পারভেজসহ সাগর, সৌরভ, সোহেল রানা, রানা মুন্সী, আহমেদ মুসা, অভি, রাকিব, তোফাজ্জল বারী শামীম প্রমুখ নেতৃবৃন্দ।

মাহমুদ ইসলাম কাজল বলেন, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, দেশনেত্রী ও আপোষহীন গণতন্ত্রের প্রতীক বেগম খালেদা জিয়া বর্তমানে গুরুতর অসুস্থ। তার দ্রুত সুস্থতা কামনায় আমরা খেটে খাওয়া গরিব-অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করেছি। তাদের কাছে দোয়া চেয়েছি, যেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া দ্রুত সুস্থ হয়ে আবারও আমাদের মাঝে ফিরে আসতে পারেন।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ