সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আইন ও বিচার
৩:৩১ অপরাহ্ন, ১৬ জুলাই ২০২৬

বেনজীর আহমেদের অবৈধ সম্পদ মামলায় ১৫ জনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত প্রায় ১১ কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগে দায়ের করা মামলায় এ পর্যন্ত ১৫ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) ঢাকার বিশেষ জজ আদালত-৫-এর বিচারক আব্দুল্লাহ আল মামুনের আদালতে বিটিএমসি বস্ত্র অধিদপ্তরের (কারিগরি) সহকারী পরিচালক মো. ফয়সাল কবির সাক্ষ্য দেন। আদালত সূত্রে জানা গেছে, বেনজীর […]

বেনজীর আহমেদের অবৈধ সম্পদ মামলায় ১৫ জনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত প্রায় ১১ কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগে দায়ের করা মামলায় এ পর্যন্ত ১৫ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) ঢাকার বিশেষ জজ আদালত-৫-এর বিচারক আব্দুল্লাহ আল মামুনের আদালতে বিটিএমসি বস্ত্র অধিদপ্তরের (কারিগরি) সহকারী পরিচালক মো. ফয়সাল কবির সাক্ষ্য দেন।

আদালত সূত্রে জানা গেছে, বেনজীর আহমেদ পলাতক থাকায় তার পক্ষে কোনো জেরা অনুষ্ঠিত হয়নি। পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য আদালত আগামী ১৭ আগস্ট দিন নির্ধারণ করেছেন।

মামলার নথি অনুযায়ী, গত ১৩ মে সাক্ষ্যগ্রহণ শুরু হয়। প্রথম দিনে আটজন সাক্ষী আদালতে সাক্ষ্য দেন। পরে ১ জুলাই আরও ছয়জন সাক্ষ্য দেন। সর্বশেষ বৃহস্পতিবার একজনের সাক্ষ্যের মাধ্যমে মোট ১৫ জনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক হাফিজুল ইসলাম ২০২৪ সালের ১৫ ডিসেম্বর বেনজীর আহমেদের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। তদন্ত শেষে ২০২৫ সালের ৩০ নভেম্বর তিনি আদালতে অভিযোগপত্র দাখিল করেন। পরবর্তীতে চলতি বছরের ৮ মার্চ আদালত অভিযোগপত্র গ্রহণ করে বেনজীর আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, বেনজীর আহমেদ তার দাখিল করা সম্পদ বিবরণীতে ৬ কোটি ৪৫ লাখ ৩৭ হাজার ৩৬৫ টাকার স্থাবর এবং ৫ কোটি ৭৪ লাখ ৮৯ হাজার ৯৬৬ টাকার অস্থাবর সম্পদের ঘোষণা দিয়েছিলেন।

তবে দুদকের তদন্তে তার নামে ৭ কোটি ৫২ লাখ ৬৮ হাজার ৯৮৭ টাকার স্থাবর এবং ৮ কোটি ১৫ লাখ ৩১ হাজার ২৬৪ টাকার অস্থাবর সম্পদের তথ্য পাওয়া যায়। সব মিলিয়ে তার নামে প্রায় ১৫ কোটি ৬৮ লাখ টাকার সম্পদের অস্তিত্ব শনাক্ত হয়েছে বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে।

তদন্তে বেনজীর আহমেদের বৈধ আয়ের উৎস হিসেবে ৬ কোটি ৫৯ লাখ ৪২ হাজার ৬৬৮ টাকার তথ্য পাওয়া যায়। ব্যয় বাদ দিলে তার নিট সঞ্চয়ের পরিমাণ দাঁড়ায় ৪ কোটি ৬৩ লাখ ৫৬ হাজার ৬৭৫ টাকা।

দুদকের অভিযোগ অনুযায়ী, এই বৈধ আয়ের বাইরে তিনি ১১ কোটি ৪ লাখ ৪৩ হাজার ৫৭৬ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন।

অভিযোগপত্রে আরও বলা হয়েছে, অবৈধভাবে অর্জিত এসব অর্থের উৎস, প্রকৃতি ও মালিকানা গোপন করতে তিনি বিভিন্ন ব্যাংক হিসাবে অর্থ জমা, ব্যবসাপ্রতিষ্ঠান ও যৌথ মূলধনী কোম্পানিতে বিনিয়োগ, অর্থ স্থানান্তর এবং রূপান্তরের মাধ্যমে মানি লন্ডারিংয়ের মতো কার্যক্রম পরিচালনা করেছেন বলে তদন্তে প্রমাণ পাওয়া গেছে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ