বোমা হামলার আশঙ্কায় দেশের সব জেলা ও রেঞ্জে সর্বোচ্চ সতর্কতা বা ‘হাই অ্যালার্ট’ জারির খবর ছড়িয়ে পড়লেও পুলিশ সদর দপ্তর এটিকে গুজব বলে জানিয়েছে। শুক্রবার (৭ আগস্ট) রাতে পুলিশ হেডকোয়ার্টার্সের একটি খুদে বার্তা দেশের বিভিন্ন পুলিশ ইউনিটে পাঠানো হয়েছে বলে জানা যায়। ওই বার্তায় সারাদেশে সম্ভাব্য বোমা হামলার বিষয়ে সতর্ক থেকে দায়িত্ব পালনের নির্দেশনার কথা […]
ছবি: সংগৃহীত
বোমা হামলার আশঙ্কায় দেশের সব জেলা ও রেঞ্জে সর্বোচ্চ সতর্কতা বা ‘হাই অ্যালার্ট’ জারির খবর ছড়িয়ে পড়লেও পুলিশ সদর দপ্তর এটিকে গুজব বলে জানিয়েছে।
শুক্রবার (৭ আগস্ট) রাতে পুলিশ হেডকোয়ার্টার্সের একটি খুদে বার্তা দেশের বিভিন্ন পুলিশ ইউনিটে পাঠানো হয়েছে বলে জানা যায়। ওই বার্তায় সারাদেশে সম্ভাব্য বোমা হামলার বিষয়ে সতর্ক থেকে দায়িত্ব পালনের নির্দেশনার কথা উল্লেখ ছিল।
বার্তায় বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে সারা দেশে বোমা হামলার আশঙ্কা রয়েছে। তাই রাতের চেকপোস্ট, টহল ও মোবাইল ডিউটিতে নিয়োজিত পুলিশ সদস্যদের সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের পাশাপাশি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর নির্দেশ দেওয়া হয়।
শুক্রবার মধ্যরাতে পুলিশ হেডকোয়ার্টার্স সূত্রে এই তথ্য জানা যায় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
তবে সারাদেশে বোমা হামলার আশঙ্কায় সর্বোচ্চ সতর্কতা জারির বিষয়ে জানতে চাইলে পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এ এইচ এম শাহাদাত হোসাইন বিষয়টি অস্বীকার করেন। তিনি বলেন, বোমা হামলার আশঙ্কায় সারাদেশে সর্বোচ্চ সতর্কতা জারির খবরটি ‘গুজব’।