সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

খেলাধুলা
১:২৩ পিএম, ১৮ আগস্ট ২০২৬

ব্যাটারের জোরালো শটে গুরুতর আহত, আইসিইউতে ভারতীয় আম্পায়ার

দিল্লি প্রিমিয়ার লিগের (ডিপিএল) ম্যাচে ব্যাটারের জোরালো শটের আঘাতে গুরুতর আহত হয়েছেন ভারতীয় আম্পায়ার ধর্মেশ ভরদ্বাজ। সোমবার (১৭ আগস্ট) নয়াদিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ইস্ট দিল্লি রাইডার্স ও নিউ দিল্লি টাইগার্সের ম্যাচ চলাকালে এ দুর্ঘটনা ঘটে। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনাটি ঘটে নিউ দিল্লি টাইগার্সের […]

ব্যাটারের জোরালো শটে গুরুতর আহত, আইসিইউতে ভারতীয় আম্পায়ার

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

দিল্লি প্রিমিয়ার লিগের (ডিপিএল) ম্যাচে ব্যাটারের জোরালো শটের আঘাতে গুরুতর আহত হয়েছেন ভারতীয় আম্পায়ার ধর্মেশ ভরদ্বাজ। সোমবার (১৭ আগস্ট) নয়াদিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ইস্ট দিল্লি রাইডার্স ও নিউ দিল্লি টাইগার্সের ম্যাচ চলাকালে এ দুর্ঘটনা ঘটে। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনাটি ঘটে নিউ দিল্লি টাইগার্সের ইনিংসের ১৮তম ওভারে। বোলার আশিষ মীনার করা বলটি ব্যাটার লক্ষয় থারেজা সজোরে স্ট্রেইট ড্রাইভ করেন। বলটি সরাসরি আম্পায়ার ভরদ্বাজের মুখের এক পাশে আঘাত করে।

আঘাত পাওয়ার সঙ্গে সঙ্গে মাথায় হাত দিয়ে মাঠে বসে পড়েন ভরদ্বাজ। পরিস্থিতি দেখে খেলোয়াড়রা দ্রুত তার কাছে ছুটে যান। ব্যাটার লক্ষয় থারেজাও আকস্মিক ঘটনায় হতভম্ব হয়ে পড়েন।

প্রাথমিকভাবে চোটের গুরুতরতা ততটা বোঝা না গেলেও পরে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। এরপর তাকে দিল্লির একটি হাসপাতালে নেওয়া হয়। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করেন।

ধর্মেশ ভরদ্বাজের জন্য চলতি টুর্নামেন্টে বলের আঘাতের ঘটনা এটাই প্রথম নয়। এর আগে ডিপিএলের অন্য একটি ম্যাচেও বলের আঘাতে তার কাঁধে চোট লেগেছিল।

ম্যাচে ইস্ট দিল্লির জয়

এদিকে ম্যাচে নিউ দিল্লি টাইগার্সকে ৩৬ রানে হারিয়েছে ইস্ট দিল্লি রাইডার্স। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৯২ রান সংগ্রহ করে ইস্ট দিল্লি।

দলের হয়ে ভানশ মেহরা ৩৫, মায়াঙ্ক রাওয়াত ৪০ এবং সূর্যাংশ রায়না ও অর্পিত রানা ৩৩ রান করে করেন। নিউ দিল্লি টাইগার্সের হয়ে রিশাভ শর্মা ৩৪ রানে ৩ উইকেট নেন।

১৯৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে নিউ দিল্লি টাইগার্স শুরুটা ভালো করলেও নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে চাপে পড়ে। অধিনায়ক হিম্মত সিংয়ের ৩১ এবং লক্ষয় থারেজার লড়াকু ইনিংসও দলকে জয়ের কাছে নিতে পারেনি। ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৫৬ রানেই থামে তাদের ইনিংস।

ইস্ট দিল্লি রাইডার্সের হয়ে আশিষ ৩২ রানে ৩টি এবং মায়াঙ্ক যাদব ৯ রান দিয়ে ২টি উইকেট নেন।

তবে ম্যাচের ফলাফলের চেয়ে শেষ পর্যন্ত আম্পায়ার ধর্মেশ ভরদ্বাজের চোটের ঘটনাই সংশ্লিষ্টদের মধ্যে বেশি উদ্বেগ তৈরি করেছে। তার দ্রুত সুস্থতার প্রত্যাশা করছেন ক্রিকেটসংশ্লিষ্টরা।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ