ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষস্থান নিয়ে ম্যানচেস্টার সিটি ও আর্সেনালের প্রতিদ্বন্দ্বিতা আরও জমে উঠেছে। শনিবার (২৭ ডিসেম্বর) রাতে নটিংহ্যামের বিপক্ষে ম্যানচেস্টার সিটির জয়ের আধা ঘণ্টা পরেই মাঠে নামে আর্সেনাল। এমিরেটস স্টেডিয়ামে ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিওনকে ২-১ গোলে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে আবারও উঠে যায় মিকেল আর্তেতার শিষ্যরা। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে আর্সেনাল। প্রথমার্ধের […]
ছবি: সংগৃহীত
ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষস্থান নিয়ে ম্যানচেস্টার সিটি ও আর্সেনালের প্রতিদ্বন্দ্বিতা আরও জমে উঠেছে। শনিবার (২৭ ডিসেম্বর) রাতে নটিংহ্যামের বিপক্ষে ম্যানচেস্টার সিটির জয়ের আধা ঘণ্টা পরেই মাঠে নামে আর্সেনাল। এমিরেটস স্টেডিয়ামে ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিওনকে ২-১ গোলে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে আবারও উঠে যায় মিকেল আর্তেতার শিষ্যরা।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে আর্সেনাল। প্রথমার্ধের ১৪তম মিনিটেই লিড পায় স্বাগতিকরা। ব্রাইটনের রক্ষণভাগের ভুলে বল পেয়ে বুকায়ো সাকা পাস দেন মার্টিন ওডেগোরকে। ডি-বক্সের বাইরে থেকে জোরালো শটে কাছের পোস্ট দিয়ে বল জালে জড়ান আর্সেনাল অধিনায়ক। বিরতির আগে ব্রাইটনের গোলরক্ষক বার্ট ফেরব্রুগেন ভিক্টর ইয়োকেরেশকে ফাউল করলেও লাল কার্ড এড়াতে সক্ষম হন, দেখেন হলুদ কার্ড।
দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান বাড়ায় আর্সেনাল। ম্যাচের ৫২তম মিনিটে ডেক্লান রাইসের নেওয়া কর্নার ঠেকাতে গিয়ে ব্রাইটনের ডিফেন্ডার জর্জে নিজেদের জালেই হেড করে বসেন। আত্মঘাতী গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় গানাররা।
দুই গোলে পিছিয়ে পড়েও হাল ছাড়েনি ব্রাইটন। ৬৪তম মিনিটে ইয়াসিন আইয়ারির শট পোস্টে লেগে ফিরে এলে ফিরতি বলে গোল করেন দিয়েগো গোমেস। ব্যবধান কমে দাঁড়ায় ২-১, ম্যাচে ফিরে আসে উত্তেজনা।
ম্যাচের ৭৬তম মিনিটে সমতায় ফেরার বড় সুযোগ পায় সফরকারীরা। ইয়ানকুবার বাঁ পায়ের জোরালো শট এক হাতে অসাধারণ দক্ষতায় ক্রসবারের ওপর দিয়ে পাঠিয়ে দেন আর্সেনাল গোলরক্ষক দাভিদ রায়া। এরপর আর কোনো গোল না হলে শেষ পর্যন্ত গুরুত্বপূর্ণ জয় নিয়েই মাঠ ছাড়ে আর্সেনাল।
এই জয়ে ১৮ ম্যাচে ১৩ জয় ও ৩ ড্রয়ে ৪২ পয়েন্ট সংগ্রহ করে লিগ টেবিলের একক শীর্ষে উঠে গেছে আর্সেনাল। সমান ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ম্যানচেস্টার সিটি। গত মৌসুমে ব্রাইটনের বিপক্ষে পয়েন্ট হারালেও এবার পূর্ণ তিন পয়েন্ট আদায় করে শিরোপা দৌড়ে নিজেদের শক্ত অবস্থানের জানান দিল উত্তর লন্ডনের ক্লাবটি।