সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

NYC
১:০৮ অপরাহ্ন, ৩০ এপ্রিল ২০২৬

ব্রিটিশ রাজাকে কোহিনূর হীরা ফেরত দেওয়ার আহ্বান মামদানির

ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসকে ঐতিহাসিক কোহিনূর হীরা ফেরত দেওয়ার আহ্বান জানিয়েছেন নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি। স্থানীয় সময় বুধবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন। যুক্তরাষ্ট্র সফরের তৃতীয় দিনে বুধবার ‘নাইন-ইলেভেন’ হামলায় নিহতদের স্মরণে আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দেন রাজা চার্লস ও রানী ক্যামিলা। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেয়র মামদানিও। অনুষ্ঠানের আগে সাংবাদিকরা জানতে […]

ব্রিটিশ রাজাকে কোহিনূর হীরা ফেরত দেওয়ার আহ্বান মামদানির

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসকে ঐতিহাসিক কোহিনূর হীরা ফেরত দেওয়ার আহ্বান জানিয়েছেন নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি। স্থানীয় সময় বুধবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন।

যুক্তরাষ্ট্র সফরের তৃতীয় দিনে বুধবার ‘নাইন-ইলেভেন’ হামলায় নিহতদের স্মরণে আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দেন রাজা চার্লস ও রানী ক্যামিলা। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেয়র মামদানিও।

অনুষ্ঠানের আগে সাংবাদিকরা জানতে চান, রাজার সঙ্গে আলাদাভাবে কথা বলার সুযোগ পেলে তিনি কী বলবেন। জবাবে মামদানি বলেন, “আমি যদি রাজার সঙ্গে আলাদাভাবে কথা বলতে পারি, তাহলে তাঁকে কোহিনূর হীরা ফেরত দেওয়ার আহ্বান জানাব।”

পরে অনুষ্ঠানের এক পর্যায়ে মামদানিকে রাজা চার্লসের সঙ্গে আলাপ করতে দেখা যায়। তবে সেখানে তিনি কোহিনূর প্রসঙ্গ তুলেছিলেন কি না, তা স্পষ্ট নয়। সাক্ষাতের সময় দুজনকে করমর্দন ও হাস্যোজ্জ্বল অবস্থায়ও দেখা গেছে।

প্রায় দুই শতাব্দী আগে ভারত থেকে ব্রিটিশ ঔপনিবেশিক শাসকদের হাতে যায় কোহিনূর হীরা। বর্তমানে ১০৬ ক্যারেটের এই ঐতিহাসিক রত্নটি লন্ডনের টাওয়ার অব লন্ডনে সংরক্ষিত রয়েছে এবং এটি ব্রিটিশ রাজমুকুটের অন্যতম প্রধান আকর্ষণ হিসেবে বিবেচিত হয়। অতীতে এটি কুইন এলিজাবেথ দ্য কুইন মাদারের মুকুটেও ব্যবহার করা হয়েছিল।

কোহিনূরের মালিকানা নিয়ে বহু বছর ধরেই বিতর্ক চলছে। ইতিহাস অনুযায়ী, হীরাটি বিভিন্ন সময়ে মুঘল সম্রাট, ইরানি শাহ ও শিখ শাসকদের হাতে ছিল। পরে ১৮৪৯ সালে একটি শান্তি চুক্তির অংশ হিসেবে পাঞ্জাব রাজ্য এটি কুইন ভিক্টোরিয়ার কাছে হস্তান্তর করে।

ভারত দীর্ঘদিন ধরে কোহিনূর ফেরত চেয়ে আসছে। তবে এখন পর্যন্ত ব্রিটেন সেটি ফিরিয়ে দিতে রাজি হয়নি। এ ছাড়া আফগানিস্তান, ইরান ও পাকিস্তানও হীরাটির ওপর নিজেদের দাবি জানিয়েছে।

মামদানির মন্তব্যের পর প্রতিক্রিয়া জানিয়েছেন যুক্তরাজ্যের অভিবাসনবিরোধী রাজনৈতিক দল রিফর্ম ইউকের মুখপাত্র জিয়া ইউসুফ। তিনি মামদানির বক্তব্যকে রাজার প্রতি “অপমান” বলে উল্লেখ করেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে তিনি লেখেন, “এই সুন্দর হীরা বর্তমানে টাওয়ার অব লন্ডনে প্রদর্শিত হচ্ছে এবং এটি সেখানেই থাকবে।”

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ