যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির ব্রুকলিনের প্রসপেক্ট হাইটস এলাকায় বিকল্প পার্কিং (Alternate Side Parking) নিয়মে সাময়িক শিথিলতা এনেছে নগর কর্তৃপক্ষ। সোমবার থেকে পরীক্ষামূলকভাবে শুরু হওয়া নতুন এ কর্মসূচির আওতায় নির্ধারিত ১২টি সড়কে গাড়ির মালিকদের সপ্তাহে দুই দিনের পরিবর্তে এখন থেকে মাত্র এক দিন গাড়ি সরালেই চলবে। পরিচ্ছন্নতা ও জনভোগান্তি কমাতে উদ্যোগ নিউইয়র্ক সিটির পরিচ্ছন্নতা বিভাগ (DSNY) জানিয়েছে, […]
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির ব্রুকলিনের প্রসপেক্ট হাইটস এলাকায় বিকল্প পার্কিং (Alternate Side Parking) নিয়মে সাময়িক শিথিলতা এনেছে নগর কর্তৃপক্ষ। সোমবার থেকে পরীক্ষামূলকভাবে শুরু হওয়া নতুন এ কর্মসূচির আওতায় নির্ধারিত ১২টি সড়কে গাড়ির মালিকদের সপ্তাহে দুই দিনের পরিবর্তে এখন থেকে মাত্র এক দিন গাড়ি সরালেই চলবে।
নিউইয়র্ক সিটির পরিচ্ছন্নতা বিভাগ (DSNY) জানিয়েছে, রাস্তা পরিষ্কারের কার্যকারিতা বজায় রেখেই বাসিন্দাদের ভোগান্তি কমানো সম্ভব কি না, তা যাচাই করতেই এই পরীক্ষামূলক উদ্যোগ নেওয়া হয়েছে। কর্মসূচিটি আগামী ২৫ সেপ্টেম্বর পর্যন্ত চলবে।
সিটি কাউন্সিল সদস্য ক্রিস্টাল হাডসন-এর কার্যালয় জানিয়েছে, প্রসপেক্ট হাইটসের বাসিন্দারা দীর্ঘদিন ধরে সপ্তাহে দুইবার গাড়ি সরানোর বাধ্যবাধকতা শিথিল করার দাবি জানিয়ে আসছিলেন। এই পরীক্ষার মাধ্যমে সপ্তাহে মাত্র এক দিন রাস্তা পরিষ্কার করেও একই মানের পরিচ্ছন্নতা বজায় রাখা সম্ভব কি না, তা মূল্যায়ন করা হবে।
পরীক্ষামূলক কর্মসূচির আওতায় প্রসপেক্ট হাইটসের ১২টি সড়কে নতুন নিয়ম কার্যকর করা হয়েছে। সড়কগুলো হলো:
নগর কর্তৃপক্ষ জানিয়েছে, পরীক্ষামূলক এই সময়ের মধ্যে সড়কের বিদ্যমান পার্কিং সাইনবোর্ডে কোনো পরিবর্তন আনা হবে না। তবে নীতিগতভাবে নির্ধারিত বৃহস্পতিবার অথবা শুক্রবার অলটারনেট সাইড পার্কিং নিয়ম কার্যকর থাকবে। সপ্তাহের অন্য দিনগুলোতে সাইনবোর্ডে পার্কিং বিধিনিষেধ উল্লেখ থাকলেও সেসব দিনে চালকদের বিরুদ্ধে কোনো জরিমানা করা হবে না।
তবে নির্ধারিত পার্কিং দিবসে নিয়ম লঙ্ঘন করলে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
বর্তমানে নিউইয়র্ক সিটিতে অলটারনেট সাইড পার্কিং নিয়ম অমান্য করলে সর্বোচ্চ ৬৫ মার্কিন ডলার পর্যন্ত জরিমানা হতে পারে। নগর কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী ২৫ সেপ্টেম্বর পরীক্ষামূলক কর্মসূচি শেষ হওয়ার পর রাস্তার পরিচ্ছন্নতা, যানবাহন চলাচল এবং বাসিন্দাদের অভিজ্ঞতা মূল্যায়ন করা হবে। ফলাফল সন্তোষজনক হলে ভবিষ্যতে নিউইয়র্ক সিটির অন্যান্য এলাকাতেও এই ধরনের শিথিলতা চালুর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে।