আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে চলমান জল্পনা-কল্পনার অবসান ঘটেছে। আজ রোববার (১ ফেব্রুয়ারি) বিশ্বকাপ সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়েছে পাকিস্তান সরকার। সিদ্ধান্ত অনুযায়ী, বিশ্বকাপে অংশ নিতে পাকিস্তান ক্রিকেট দলকে শ্রীলঙ্কায় যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। তবে গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে নির্ধারিত ম্যাচে অংশ নেবে না পাকিস্তান। পাকিস্তান সরকারের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া […]
ছবি: সংগৃহীত
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে চলমান জল্পনা-কল্পনার অবসান ঘটেছে। আজ রোববার (১ ফেব্রুয়ারি) বিশ্বকাপ সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়েছে পাকিস্তান সরকার। সিদ্ধান্ত অনুযায়ী, বিশ্বকাপে অংশ নিতে পাকিস্তান ক্রিকেট দলকে শ্রীলঙ্কায় যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। তবে গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে নির্ধারিত ম্যাচে অংশ নেবে না পাকিস্তান।
পাকিস্তান সরকারের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় বলা হয়, ‘পাকিস্তান ক্রিকেট দলকে টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণের জন্য শ্রীলঙ্কায় সফরের অনুমোদন দেওয়া হয়েছে। তবে আগামী ১৫ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে নির্ধারিত ম্যাচটি পাকিস্তান খেলবে না।’
বিশ্বকাপ ঘিরে সৃষ্ট এই সংকটে বাংলাদেশের অবস্থানও আলোচনায় আসে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিজেদের অবস্থানে অনড় থাকায় আইসিসি শেষ পর্যন্ত বাংলাদেশকে বাদ দিয়েই বিশ্বকাপ আয়োজনের সিদ্ধান্ত নেয়। টাইগারদের পরিবর্তে টুর্নামেন্টে অন্তর্ভুক্ত করা হয় স্কটল্যান্ডকে।
বাংলাদেশকে বাদ দেওয়ার ঘটনায় আইসিসির ভূমিকার কঠোর সমালোচনা করেন পাকিস্তানের প্রভাবশালী রাজনীতিক ও ক্রীড়া সংগঠক মহসিন নাকভি। তিনি আইসিসির আচরণকে ‘দ্বিমুখী নীতি’ হিসেবে আখ্যায়িত করেন। শুরু থেকেই বিশ্বকাপ ইস্যুতে বাংলাদেশের পাশে অবস্থান নেয় পাকিস্তান, যা দক্ষিণ এশিয়ার ক্রিকেট রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার সিদ্ধান্তের মাধ্যমে পাকিস্তান যে শক্ত রাজনৈতিক বার্তা দিয়েছে, তা আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে বড় ধরনের আলোচনার জন্ম দিয়েছে।