জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ভারতের কাছে একমাত্র অপছন্দের রাজনৈতিক দল হলো জামায়াতে ইসলামী। তবে ভারতের ‘লাল কার্ড’কে জামায়াত গুরুত্ব দেয় না, কারণ ভারতের ভূখণ্ডে যাওয়ার কোনো ইচ্ছা দলটির নেই। বৃহস্পতিবার (১৬ জুলাই) ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে রাজধানীর কাকরাইলের আইডিইবি মিলনায়তনে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াত আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। ডা. […]
ছবি: সংগৃহীত
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ভারতের কাছে একমাত্র অপছন্দের রাজনৈতিক দল হলো জামায়াতে ইসলামী। তবে ভারতের ‘লাল কার্ড’কে জামায়াত গুরুত্ব দেয় না, কারণ ভারতের ভূখণ্ডে যাওয়ার কোনো ইচ্ছা দলটির নেই।
বৃহস্পতিবার (১৬ জুলাই) ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে রাজধানীর কাকরাইলের আইডিইবি মিলনায়তনে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াত আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
ডা. শফিকুর রহমান বলেন, বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনকে অনেকে স্বীকার করলেও কিছু মানুষ এখনো অতীত নিয়ে পড়ে আছেন। তার ভাষায়, ২০২৪ সালের রাজনৈতিক পরিবর্তন না হলে তারেক রহমান প্রধানমন্ত্রী কিংবা তিনি বিরোধী দলীয় নেতা হওয়ার সুযোগ পেতেন না।
তিনি আরও বলেন, অতীতের ঘটনাবলিতে আটকে থাকলে দেশ এগোতে পারবে না। জনগণের সামনে এখন ভবিষ্যতের রাজনীতি, সংস্কার এবং জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনের পথ খুলে দেওয়াই মূল কাজ।
জুলাই আন্দোলনের অন্যতম প্রধান দাবি ছিল রাষ্ট্রীয় সংস্কার—এ কথা উল্লেখ করে জামায়াত আমির বলেন, জনগণ গণভোটের প্রশ্ন বুঝতে পারে না—এমন বক্তব্য বাস্তবসম্মত নয়। তার মতে, যে জনগণ ৩১ দফা বুঝতে পারে, তারা গণভোটের চারটি প্রশ্নও বুঝতে সক্ষম।
সংখ্যাগরিষ্ঠতার জোরে অন্যায় না করার আহ্বান জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, ভোট কারচুপির বিষয় একদিন না একদিন সামনে আসবেই। গণভোটের রায়ের পক্ষে আন্দোলন কখনো বৃথা যাবে না। সংসদে সমাধান না হলে রাজপথেই তার ফয়সালা হবে বলেও তিনি মন্তব্য করেন।