জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, সম্প্রতি ভারতের পশ্চিমবঙ্গে বিজেপি জয় পেয়েছে। তার ভাষায়, এ জয়ের মধ্য দিয়ে “গেরুয়া পতাকা” বাংলাদেশের কাছেও এসে পৌঁছেছে। মুসলমানরা যদি সতর্ক না থাকে এবং ইমানি শক্তি দৃঢ় না হয়, তাহলে এই প্রভাব ঠেকানো কঠিন হবে বলেও মন্তব্য করেন তিনি।শুক্রবার (৮ মে) নারায়ণগঞ্জ শহরের মাসদাইর সিটি কবরস্থান […]
ছবি: সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, সম্প্রতি ভারতের পশ্চিমবঙ্গে বিজেপি জয় পেয়েছে। তার ভাষায়, এ জয়ের মধ্য দিয়ে “গেরুয়া পতাকা” বাংলাদেশের কাছেও এসে পৌঁছেছে। মুসলমানরা যদি সতর্ক না থাকে এবং ইমানি শক্তি দৃঢ় না হয়, তাহলে এই প্রভাব ঠেকানো কঠিন হবে বলেও মন্তব্য করেন তিনি।
শুক্রবার (৮ মে) নারায়ণগঞ্জ শহরের মাসদাইর সিটি কবরস্থান জামে মসজিদে জুমার নামাজের খুতবার আগে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী আরও বলেন, গত ১৫ বছরে অনেক আলেম নির্যাতনের শিকার হয়েছেন। বহু মানুষ নানা ধরনের কষ্টের মধ্যে ছিলেন। তার মতে, সবাই মিলে একটি শক্ত কাঠামো গড়ে তুলতে পারলে বাংলাদেশ নতুনভাবে পরিবর্তনের পথে এগোতে পারে।
তিনি আরও বলেন, সবাইকে মসজিদমুখী হতে হবে এবং মসজিদভিত্তিক সমাজব্যবস্থা গড়ে তুলতে হবে। তার মতে, মুসলমানদের সচেতন না হলে ভবিষ্যতে বাংলাদেশের বিরুদ্ধে যেসব হুমকি ও ষড়যন্ত্র আসতে পারে, তা মোকাবিলা করা কঠিন হয়ে পড়বে।
তার আগমনকে কেন্দ্র করে মসজিদে এনসিপির উল্লেখযোগ্য সংখ্যক নেতাকর্মী উপস্থিত হন। তবে খুতবার সময় মসজিদের ভেতরে দলীয় বা রাজনৈতিক বক্তব্য সমর্থন করেননি উপস্থিত মুসল্লিরা। এ কারণে নামাজ শেষে সাধারণ মুসল্লিদের অনেকেই ক্ষোভ প্রকাশ করতে দেখা যায়।