সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
১:৪৩ অপরাহ্ন, ৩১ অক্টোবর ২০২৬

ভারতের নেভিগেশন ব্যবস্থা শক্তিশালী করতে মহাকাশে নতুন স্যাটেলাইট ‘এনভিএস-০৩’ উৎক্ষেপণ

ভারতের নিজস্ব নেভিগেশন ব্যবস্থা ‘ন্যাভিক’ আরও শক্তিশালী করতে নতুন স্যাটেলাইট ‘এনভিএস-০৩’ উৎক্ষেপণ করেছে দেশটির মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। শুক্রবার (৩০ অক্টোবর) দিবাগত রাতে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা উৎক্ষেপণকেন্দ্র থেকে জিএসএলভি-এফ১৮ রকেটের মাধ্যমে উপগ্রহটি মহাকাশে পাঠানো হয়। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, উৎক্ষেপণের পর স্যাটেলাইটটি সফলভাবে নির্ধারিত কক্ষপথে স্থাপন করা হয়েছে। ইসরোর চেয়ারম্যান ভি নারায়ণন জানান, এই সাফল্যের মধ্য […]

ভারতের নেভিগেশন ব্যবস্থা শক্তিশালী করতে মহাকাশে নতুন স্যাটেলাইট ‘এনভিএস-০৩’ উৎক্ষেপণ

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

ভারতের নিজস্ব নেভিগেশন ব্যবস্থা ‘ন্যাভিক’ আরও শক্তিশালী করতে নতুন স্যাটেলাইট ‘এনভিএস-০৩’ উৎক্ষেপণ করেছে দেশটির মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। শুক্রবার (৩০ অক্টোবর) দিবাগত রাতে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা উৎক্ষেপণকেন্দ্র থেকে জিএসএলভি-এফ১৮ রকেটের মাধ্যমে উপগ্রহটি মহাকাশে পাঠানো হয়।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, উৎক্ষেপণের পর স্যাটেলাইটটি সফলভাবে নির্ধারিত কক্ষপথে স্থাপন করা হয়েছে। ইসরোর চেয়ারম্যান ভি নারায়ণন জানান, এই সাফল্যের মধ্য দিয়ে নির্ভুল সময় নির্ধারণ ও দিকনির্দেশনা প্রযুক্তিতে আরও এগিয়ে গেল ভারত।

স্যাটেলাইট উৎক্ষেপণের সাফল্যে ইসরোর বিজ্ঞানীদের অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

১৯৯৯ সালের কারগিল যুদ্ধের পর নিজস্ব নেভিগেশন ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নেয় ভারত। পরবর্তী সময়ে এই প্রকল্পের নাম দেওয়া হয় ‘ন্যাভিক’। ভারতের ভূখণ্ডের পাশাপাশি দেশটির সীমান্ত থেকে প্রায় ১ হাজার ৫০০ কিলোমিটার পর্যন্ত এলাকায় অবস্থান ও সময়সংক্রান্ত তথ্য দিতে পারে এই ব্যবস্থা।

তবে প্রকল্পটি বাস্তবায়নে বিভিন্ন সময়ে প্রযুক্তিগত সমস্যার মুখে পড়তে হয়েছে ভারতকে। বিশেষ করে আমদানি করা পারমাণবিক ঘড়িতে ত্রুটি দেখা দেওয়ায় কয়েকটি স্যাটেলাইটের কার্যকারিতা ব্যাহত হয়েছিল।

এ সমস্যা কাটিয়ে উঠতে এনভিএস-০৩-এ যুক্ত করা হয়েছে দেশীয় প্রযুক্তিতে তৈরি পারমাণবিক ঘড়ি। এর মাধ্যমে নেভিগেশন প্রযুক্তিতে বিদেশি সরঞ্জামের ওপর নির্ভরতা কমানোর পাশাপাশি নিজস্ব প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানোর চেষ্টা করছে ভারত।

নতুন স্যাটেলাইটটিতে এল১ (L1) ব্যান্ডের সংকেতও যুক্ত করা হয়েছে। এর ফলে ভবিষ্যতে সাধারণ মানুষের স্মার্টফোন, বিমান চলাচল এবং পরিবহন খাতে ন্যাভিকের ব্যবহার আরও সহজ হতে পারে।

বিশ্লেষকদের মতে, এনভিএস-০৩ একাই ন্যাভিক নেটওয়ার্কের সব সীমাবদ্ধতা দূর করতে পারবে না। তবে ভারতের নিজস্ব ও স্বাধীন নেভিগেশন ব্যবস্থা আরও কার্যকর করে তোলার ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ অগ্রগতি।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ