সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

উত্তর আমেরিকা
৩:২০ পূর্বাহ্ন, ৩০ সেপ্টেম্বর ২০২৫

ভারত–চীনসহ ২৩ দেশকে শীর্ষ মাদক উৎপাদন ও পরিবহনকারী হিসেবে চিহ্নিত করল যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্র মোট ২৩টি দেশকে বিশ্বের শীর্ষ মাদক উৎপাদন ও পরিবহনকারী দেশ হিসেবে ঘোষণা করেছে। তালিকায় রয়েছে ভারত, চীন, পাকিস্তান ও আফগানিস্তানের মতো দক্ষিণ এশিয়ার গুরুত্বপূর্ণ দেশও। তালিকাভুক্ত অন্যান্য দেশ হলো—বাহামা দ্বীপপুঞ্জ, বেলিজ, বলিভিয়া, মিয়ানমার, কলম্বিয়া, কোস্টারিকা, ডোমিনিকান রিপাবলিক, ইকুয়েডর, এল সালভাদর, গুয়াতেমালা, হাইতি, হন্ডুরাস, জ্যামাইকা, লাওস, মেক্সিকো, নিকারাগুয়া, পানামা, পেরু ও ভেনেজুয়েলা। মার্কিন পররাষ্ট্র দপ্তর […]

ভারত–চীনসহ ২৩ দেশকে শীর্ষ মাদক উৎপাদন ও পরিবহনকারী হিসেবে চিহ্নিত করল যুক্তরাষ্ট্র
নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

যুক্তরাষ্ট্র মোট ২৩টি দেশকে বিশ্বের শীর্ষ মাদক উৎপাদন ও পরিবহনকারী দেশ হিসেবে ঘোষণা করেছে। তালিকায় রয়েছে ভারত, চীন, পাকিস্তান ও আফগানিস্তানের মতো দক্ষিণ এশিয়ার গুরুত্বপূর্ণ দেশও।

তালিকাভুক্ত অন্যান্য দেশ হলো—বাহামা দ্বীপপুঞ্জ, বেলিজ, বলিভিয়া, মিয়ানমার, কলম্বিয়া, কোস্টারিকা, ডোমিনিকান রিপাবলিক, ইকুয়েডর, এল সালভাদর, গুয়াতেমালা, হাইতি, হন্ডুরাস, জ্যামাইকা, লাওস, মেক্সিকো, নিকারাগুয়া, পানামা, পেরু ও ভেনেজুয়েলা।

মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, কোনো দেশের সরকার মাদকবিরোধী কার্যক্রমে ব্যর্থ হলেই কেবল এই তালিকায় নাম ওঠে না। বরং ভৌগোলিক অবস্থান, বাণিজ্য ও অর্থনৈতিক বাস্তবতা প্রায়ই এসব দেশকে মাদক উৎপাদন বা পরিবহনের জন্য সুবিধাজনক করে তোলে। তাই এ তালিকা যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতার মাত্রা প্রতিফলিত করে না।

বিশেষভাবে গত এক বছরে মাদকবিরোধী প্রতিশ্রুতি পালনে ব্যর্থ দেশ হিসেবে আফগানিস্তান, বলিভিয়া, মিয়ানমার, কলম্বিয়া ও ভেনেজুয়েলাকে চিহ্নিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ওয়াশিংটন বলছে, আন্তর্জাতিক অপরাধী চক্রের মাধ্যমে ফেন্টানিলসহ নানা সিন্থেটিক মাদকের প্রবাহ এখন যুক্তরাষ্ট্রে জাতীয় সংকটে পরিণত হয়েছে। এগুলো ১৮ থেকে ৪৪ বছর বয়সী মার্কিন নাগরিকদের মৃত্যুর প্রধান কারণ হিসেবে চিহ্নিত।

এ পরিস্থিতি মোকাবেলায় চীনকে কঠোর পদক্ষেপ নিতে আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি চীনা নেতৃত্বকে নাইটাজিন, মেথামফেটামিনসহ নতুন ধরণের মাদকের প্রবাহ বন্ধ ও পাচারকারীদের বিরুদ্ধে আইন প্রয়োগে আরও দৃঢ় হতে বলেছেন।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ