সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

বাংলাদেশ
৫:১৮ অপরাহ্ন, ২২ এপ্রিল ২০২৬

ভারত থেকে পাইপলাইনে আসছে আরও ৭ হাজার টন ডিজেল

দেশের উত্তরাঞ্চলে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে আবারও ডিজেল আমদানি করা হচ্ছে। চলতি মাসে এটি তৃতীয় চালান। সবকিছু ঠিক থাকলে বৃহস্পতিবার সকাল ১০টার মধ্যে দিনাজপুরের পার্বতীপুর রেলহেড ওয়েল ডিপোর রিসিভিং টার্মিনালে প্রায় ৭ হাজার টন ডিজেল পৌঁছানোর কথা রয়েছে। সরাসরি ভূগর্ভস্থ পাইপলাইনের মাধ্যমে জ্বালানি পরিবহন হওয়ায় উত্তরাঞ্চলের জেলাগুলোতে সরবরাহ আরও স্থিতিশীল হবে […]

ভারত থেকে পাইপলাইনে আসছে আরও ৭ হাজার টন ডিজেল

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

দেশের উত্তরাঞ্চলে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে আবারও ডিজেল আমদানি করা হচ্ছে। চলতি মাসে এটি তৃতীয় চালান।

সবকিছু ঠিক থাকলে বৃহস্পতিবার সকাল ১০টার মধ্যে দিনাজপুরের পার্বতীপুর রেলহেড ওয়েল ডিপোর রিসিভিং টার্মিনালে প্রায় ৭ হাজার টন ডিজেল পৌঁছানোর কথা রয়েছে। সরাসরি ভূগর্ভস্থ পাইপলাইনের মাধ্যমে জ্বালানি পরিবহন হওয়ায় উত্তরাঞ্চলের জেলাগুলোতে সরবরাহ আরও স্থিতিশীল হবে বলে আশা করা হচ্ছে।

মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড-এর অপারেশন্স ব্যবস্থাপক কাজী রবিউল আলম জানান, ভারতের আসামের নুমালিগড় রিফাইনারি থেকে সোমবার রাত থেকেই ডিজেল পাম্পিং শুরু হয়েছে। প্রায় ৬৫ থেকে ৭০ ঘণ্টার মধ্যে এই জ্বালানি পার্বতীপুরে পৌঁছাবে। পরে পদ্মা, মেঘনা ও যমুনা তেল বিপণন কোম্পানির মাধ্যমে তা বিভিন্ন এলাকায় সরবরাহ করা হবে।

তথ্য অনুযায়ী, এপ্রিল মাসেই পাইপলাইনের মাধ্যমে আরও ১৩ হাজার টন ডিজেল দেশে এসেছে। ১১ এপ্রিল ৮ হাজার টন এবং ১৯ এপ্রিল ৫ হাজার টনের দুটি চালান ইতোমধ্যে পার্বতীপুরে পৌঁছেছে। সব মিলিয়ে এ মাসে চারটি চালানে মোট ২৫ হাজার টন ডিজেল আমদানির পরিকল্পনা রয়েছে।

এদিকে চলতি বছরের মার্চ পর্যন্ত একই পাইপলাইনে ২২ হাজার টন জ্বালানি দেশে এসেছে। ফলে এ বছর মোট আমদানির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৩৫ হাজার টনে।

উল্লেখ্য, ২০১৮ সালে বাংলাদেশ ও ভারতের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা চুক্তির আওতায় প্রায় ১৩১.৫৭ কিলোমিটার দীর্ঘ এই পাইপলাইন নির্মাণ করা হয়। ২০২৩ সালের ১৮ মার্চ থেকে আনুষ্ঠানিকভাবে এর মাধ্যমে জ্বালানি আমদানি শুরু হয়। চুক্তি অনুযায়ী, আগামী ১৫ বছর ভারত বাংলাদেশে ডিজেল সরবরাহ করবে।

এর আগে চট্টগ্রাম বা খুলনা থেকে রেলপথে উত্তরাঞ্চলে জ্বালানি পৌঁছাতে ৬ থেকে ৭ দিন সময় লাগত। পাইপলাইনের মাধ্যমে সরাসরি সরবরাহ শুরু হওয়ায় সময় ও খরচ—দুইই উল্লেখযোগ্যভাবে কমেছে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ