সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

খেলাধুলা
৭:৪১ অপরাহ্ন, ২ ফেব্রুয়ারি ২০২৬

ভারত-পাকিস্তান ম্যাচ না হলে বড় আর্থিক ক্ষতির মুখে আইসিসি

ক্রিকেটের বৈশ্বিক কোনো আসর এলেই ভক্তদের সবচেয়ে বেশি আগ্রহ থাকে ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে। দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলের লড়াই কেবল মাঠের জয়-পরাজয়ে সীমাবদ্ধ নয়; এই একটি ম্যাচ ঘিরেই তৈরি হয় বিপুল বাণিজ্যিক আগ্রহ। ফলে ক্রিকেটের স্টেকহোল্ডারদের দৃষ্টিও থাকে এই ম্যাচের দিকেই। দ্বারপ্রান্তে টি-টোয়েন্টি বিশ্বকাপ। আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে শুরু হচ্ছে এবারের আসর। তবে […]

ভারত-পাকিস্তান ম্যাচ না হলে বড় আর্থিক ক্ষতির মুখে আইসিসি

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

ক্রিকেটের বৈশ্বিক কোনো আসর এলেই ভক্তদের সবচেয়ে বেশি আগ্রহ থাকে ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে। দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলের লড়াই কেবল মাঠের জয়-পরাজয়ে সীমাবদ্ধ নয়; এই একটি ম্যাচ ঘিরেই তৈরি হয় বিপুল বাণিজ্যিক আগ্রহ। ফলে ক্রিকেটের স্টেকহোল্ডারদের দৃষ্টিও থাকে এই ম্যাচের দিকেই।

দ্বারপ্রান্তে টি-টোয়েন্টি বিশ্বকাপ। আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে শুরু হচ্ছে এবারের আসর। তবে টুর্নামেন্ট শুরুর আগেই বিতর্কের জন্ম দিয়েছে ভারত-পাকিস্তান ম্যাচ। সর্বশেষ তথ্য অনুযায়ী, ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান সরকার। রোববার (১ ফেব্রুয়ারি) নেওয়া এই সিদ্ধান্ত আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) জন্য বড় আর্থিক ধাক্কা হয়ে দাঁড়াতে পারে।

ক্রিকবাজের এক প্রতিবেদনে বলা হয়েছে, বৈশ্বিক কোনো ইভেন্টে ভারতের একটি ম্যাচ থেকেই আইসিসির গড় আয় প্রায় ১০০ কোটি রুপি। আর ভারত-পাকিস্তান ম্যাচের বাণিজ্যিক মূল্য সাধারণ ম্যাচের দ্বিগুণ বা তারও বেশি। সে হিসেবে একটি ম্যাচ থেকেই প্রায় ২০০ কোটি রুপি আয়ের সম্ভাবনা থাকে। এই ম্যাচ না হলে পুরো অঙ্কটিই হারাতে পারে আইসিসি।

এদিকে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম পেনিনসুলা জানিয়েছে, ভারত-পাকিস্তান ম্যাচ বাতিল হলে টিকিট বিক্রি, টিভি সম্প্রচার স্বত্ব ও বিজ্ঞাপন মিলিয়ে আইসিসির সম্ভাব্য ক্ষতি দাঁড়াতে পারে প্রায় ৩৮ মিলিয়ন মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৪৬৭ কোটি টাকা।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের মোট রাজস্বের প্রায় ৩৬ শতাংশই আসার কথা ছিল ভারত-পাকিস্তান ম্যাচ থেকে। টুর্নামেন্টের সূচি অনুযায়ী, আগামী ১৫ ফেব্রুয়ারি কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ