সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

উত্তর আমেরিকা
১:১৮ অপরাহ্ন, ১৭ জুলাই ২০২৬

ভাষণ সরাসরি না দেখানোয় এবিসি, এনবিসি ও সিএনএনের লাইসেন্স বাতিলের হুমকি ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাচন নিরাপত্তাবিষয়ক প্রাইম-টাইম ভাষণ সরাসরি সম্প্রচার না করায় এবিসি, এনবিসি ও সিএনএনের সমালোচনা করেছেন তিনি। সম্প্রচারমাধ্যমগুলোকে ‘ভুয়া সংবাদমাধ্যম’ আখ্যা দিয়ে তাদের সম্প্রচার লাইসেন্স বাতিলের হুমকিও দিয়েছেন ট্রাম্প। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের চার মাস আগে দেওয়া এই ভাষণে ট্রাম্প মূলত দেশটির নির্বাচনব্যবস্থার নিরাপত্তা ও নির্বাচনে বিদেশি হস্তক্ষেপের […]

ভাষণ সরাসরি না দেখানোয় এবিসি, এনবিসি ও সিএনএনের লাইসেন্স বাতিলের হুমকি ট্রাম্পের

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাচন নিরাপত্তাবিষয়ক প্রাইম-টাইম ভাষণ সরাসরি সম্প্রচার না করায় এবিসি, এনবিসি ও সিএনএনের সমালোচনা করেছেন তিনি। সম্প্রচারমাধ্যমগুলোকে ‘ভুয়া সংবাদমাধ্যম’ আখ্যা দিয়ে তাদের সম্প্রচার লাইসেন্স বাতিলের হুমকিও দিয়েছেন ট্রাম্প।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের চার মাস আগে দেওয়া এই ভাষণে ট্রাম্প মূলত দেশটির নির্বাচনব্যবস্থার নিরাপত্তা ও নির্বাচনে বিদেশি হস্তক্ষেপের অভিযোগ নিয়ে কথা বলেন।

ভাষণে ট্রাম্প বলেন, “এক বিরল পদক্ষেপে ভুয়া সংবাদমাধ্যম এবিসি ও এনবিসি জানিয়েছে, তারা আমার ভাষণ সম্প্রচার করবে না। এ ধরনের আচরণের শাস্তি হিসেবে তাদের সম্প্রচার লাইসেন্স বাতিল হওয়া উচিত।”

তবে গণমাধ্যম বিশেষজ্ঞরা বলছেন, যুক্তরাষ্ট্রের সংবিধানের প্রথম সংশোধনী অনুযায়ী কোনো সম্প্রচারমাধ্যম কী প্রচার করবে, সে সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা তাদের রয়েছে। যদিও অতীতে জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে প্রেসিডেন্টের অনেক ভাষণ প্রধান টেলিভিশন নেটওয়ার্কগুলো সরাসরি সম্প্রচার করেছে।

এবিসি নিউজ এক বিবৃতিতে জানায়, ট্রাম্পের ভাষণটি মূল টেলিভিশন চ্যানেলে না দেখিয়ে তাদের স্ট্রিমিং প্ল্যাটফর্ম ABC News Live এবং ABC News Radio-তে সম্প্রচার করা হয়েছে।

এনবিসিও ভাষণটি তাদের মূল সম্প্রচার চ্যানেলের পরিবর্তে বিনামূল্যের স্ট্রিমিং সেবা NBC News Now-এ প্রচার করে। তবে এ বিষয়ে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করা হয়নি।

অন্যদিকে সিএনএন জানায়, ভাষণের গুরুত্বপূর্ণ অংশ সংবাদ হিসেবে প্রচারের পাশাপাশি সেটি তাদের ওয়েবসাইট এবং সাবস্ক্রিপশনভিত্তিক স্ট্রিমিং প্ল্যাটফর্ম CNN All Access-এ সরাসরি দেখানো হয়েছে।

সাধারণভাবে এসব স্ট্রিমিং প্ল্যাটফর্মের দর্শকসংখ্যা প্রচলিত টেলিভিশন সম্প্রচারের তুলনায় কম।

ভাষণে ট্রাম্প দাবি করেন, তার কাছে এমন গোয়েন্দা তথ্য রয়েছে যা যুক্তরাষ্ট্রের নির্বাচনে চীনের হস্তক্ষেপের প্রমাণ বহন করে। এর মাধ্যমে তিনি ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে দীর্ঘদিনের অভিযোগ আবারও সামনে আনেন।

তবে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলোর মূল্যায়ন অনুযায়ী, ২০২০ সালের নির্বাচনের ফল পরিবর্তনে চীনের হস্তক্ষেপের কোনো প্রমাণ পাওয়া যায়নি। ওই নির্বাচনে ট্রাম্প ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের কাছে পরাজিত হন।

ভাষণের আগে হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেভিট জানিয়েছিলেন, ট্রাম্প নির্বাচন ছাড়াও ইরান পরিস্থিতি, অর্থনীতি এবং আরও কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে বক্তব্য রাখবেন। তার মতে, জনস্বার্থের বিষয় হওয়ায় ভাষণটি প্রধান টেলিভিশন চ্যানেলগুলোতে সরাসরি প্রচার করা উচিত ছিল।

তবে শেষ পর্যন্ত ট্রাম্প ইরান ও অর্থনীতি নিয়ে সংক্ষিপ্তভাবে কথা বললেও তার বক্তব্যের বড় অংশজুড়ে ছিল নির্বাচন-সংক্রান্ত অভিযোগ।

সূত্র: রয়টার্স

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ