আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এবি পার্টি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেছে ভাষা আন্দোলনের শহীদদের। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি মাতৃভাষার মর্যাদা রক্ষায় যারা জীবন উৎসর্গ করেছিলেন, তাঁদের আত্মত্যাগের মধ্য দিয়েই বাঙালি জাতি পেয়েছে শুধু বাংলা ভাষা নয়—পেয়েছে আত্মপরিচয়, অধিকারচেতনা এবং স্বাধীনতার বীজবপন। শুক্রবার রাতে এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু এবং সাধারণ সম্পাদক ব্যারিস্টার […]
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এবি পার্টি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেছে ভাষা আন্দোলনের শহীদদের। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি মাতৃভাষার মর্যাদা রক্ষায় যারা জীবন উৎসর্গ করেছিলেন, তাঁদের আত্মত্যাগের মধ্য দিয়েই বাঙালি জাতি পেয়েছে শুধু বাংলা ভাষা নয়—পেয়েছে আত্মপরিচয়, অধিকারচেতনা এবং স্বাধীনতার বীজবপন।
শুক্রবার রাতে এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু এবং সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ এক যৌথ বিবৃতিতে বলেন, ভাষা আন্দোলন ছিল কেবল ভাষার স্বীকৃতির দাবি নয়; এটি ছিল গণতন্ত্র, ন্যায়বিচার, সাম্য ও মানুষের মর্যাদার সংগ্রামের সূচনা। ১৯৫২ সালের সেই আন্দোলনের চেতনা পরবর্তীতে মুক্তিযুদ্ধ এবং রাষ্ট্রগঠনের ভিত্তিকে শক্তিশালী করেছে।
বিবৃতিতে নেতৃবৃন্দ উল্লেখ করেন, ভাষা ও রাষ্ট্রসংস্কারের মধ্যে যে গভীর ও অবিচ্ছেদ্য সম্পর্ক রয়েছে, তা আজও সমানভাবে গুরুত্বপূর্ণ। একটি রাষ্ট্র তখনই মানবিক ও ন্যায়ভিত্তিক হয়ে উঠতে পারে, যখন তার শিক্ষা, প্রশাসন, নীতিনির্ধারণ ও প্রযুক্তির প্রতিটি স্তরে মানুষের ভাষা ও সংস্কৃতির যথাযথ মর্যাদা নিশ্চিত করা হয়।
তারা আরও বলেন, বাংলা ভাষার সঠিক ব্যবহার, সংরক্ষণ ও বিশ্বব্যাপী বিস্তারের লক্ষ্যে জাতীয়ভাবে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। একই সঙ্গে পৃথিবীর সব মাতৃভাষার প্রতি সম্মান, সহনশীলতা ও মানবিক সহমর্মিতা প্রদর্শন করা একটি সভ্য সমাজের নৈতিক দায়িত্ব।
এবি পার্টির মতে, ভাষা আন্দোলনের চেতনাকে ধারণ করেই একটি ন্যায়ভিত্তিক, বৈষম্যহীন ও মানবিক বাংলাদেশ নির্মাণ সম্ভব। ভাষার মর্যাদা রক্ষার সংগ্রাম আজ রাষ্ট্রসংস্কার, সুশাসন প্রতিষ্ঠা এবং সামাজিক ন্যায়ের আন্দোলনের সঙ্গে অবিচ্ছেদ্যভাবে যুক্ত হয়ে গেছে।
শেষে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এবি পার্টি দেশবাসীকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা জানায় এবং বাংলা ভাষার বিশ্বব্যাপী বিকাশ ও মর্যাদা বৃদ্ধির প্রত্যাশা ব্যক্ত করে।