সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

রাজনীতি
২:২৫ পিএম, ৫ মার্চ ২০২৬

ভিডিও বিতর্কে দুঃখ প্রকাশ করলেন হাসনাত আব্দুল্লাহ

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে ঘিরে সৃষ্ট বিতর্কের পর দুঃখ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। বৃহস্পতিবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি জানান, সম্প্রতি একটি ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়েছে যেখানে তাকে বিএনপির এক জ্যেষ্ঠ নেতাকে নিয়ে আপত্তিকর মন্তব্য করতে দেখা যায়। ভিডিওতে […]

ভিডিও বিতর্কে দুঃখ প্রকাশ করলেন হাসনাত আব্দুল্লাহ
নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে ঘিরে সৃষ্ট বিতর্কের পর দুঃখ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ।

বৃহস্পতিবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি জানান, সম্প্রতি একটি ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়েছে যেখানে তাকে বিএনপির এক জ্যেষ্ঠ নেতাকে নিয়ে আপত্তিকর মন্তব্য করতে দেখা যায়। ভিডিওতে একটি শিশুর কথাও শোনা যায়, যা বিষয়টিকে আরও স্পর্শকাতর করে তুলেছে বলে তিনি উল্লেখ করেন।

হাসনাত আব্দুল্লাহ জানান, ভিডিওটি নির্বাচনের সময় ধারণ করা হয়েছিল এবং সেটি মূলত একটি সীমিত অনলাইন গ্রুপের মধ্যেই ছিল। তবে পরবর্তীতে সেটি বিভিন্ন সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।

ভিডিওটি প্রকাশ্যে আসায় তিনি দুঃখ প্রকাশ করে বলেন, এ ধরনের আচরণ করা মোটেই উচিত হয়নি। ভবিষ্যতে যেন এমন ঘটনা আর না ঘটে সে বিষয়ে তিনি সতর্ক থাকবেন বলেও জানান।

তিনি আরও বলেন, ফ্যাসিবাদ-পরবর্তী রাজনৈতিক পরিবেশে ব্যক্তিগত আক্রমণ, বিদ্বেষ বা ঘৃণার রাজনীতি গ্রহণযোগ্য নয়। সুস্থ ও দায়িত্বশীল রাজনৈতিক সংস্কৃতি বজায় রাখা সবার জন্যই গুরুত্বপূর্ণ।

নিজের বক্তব্যের শেষে তিনি আবারও ঘটনার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেন।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ