Advertise with us
সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

রাজনীতি
৩:৪৬ পিএম, ১৯ মে ২০২৬

ভুয়া মামলা দিচ্ছেন, বাণিজ্য করছেন, পরিণতির জন্যও প্রস্তুত থাকবেন: রুমিন ফারহানা

ভুয়া মামলা এবং মামলাকে ঘিরে গড়ে ওঠা বাণিজ্য নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া সংক্ষিপ্ত পোস্টে রুমিন ফারহানা লিখেছেন, “ভুয়া মামলা দিচ্ছেন, বাণিজ্য করছেন, করতে থাকেন। পরিণতির জন্যও প্রস্তুত থাকবেন […]

ভুয়া মামলা দিচ্ছেন, বাণিজ্য করছেন, পরিণতির জন্যও প্রস্তুত থাকবেন: রুমিন ফারহানা

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

ভুয়া মামলা এবং মামলাকে ঘিরে গড়ে ওঠা বাণিজ্য নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের কঠোর হুঁশিয়ারি দিয়েছেন।

সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া সংক্ষিপ্ত পোস্টে রুমিন ফারহানা লিখেছেন, “ভুয়া মামলা দিচ্ছেন, বাণিজ্য করছেন, করতে থাকেন। পরিণতির জন্যও প্রস্তুত থাকবেন দয়া করে।”

তার এই মন্তব্য প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অনেকেই পোস্টটির বিভিন্ন রাজনৈতিক ও আইনি দিক নিয়ে মতামত প্রকাশ করছেন।

যদিও পোস্টে তিনি কোনো ব্যক্তি, গোষ্ঠী বা রাজনৈতিক দলের নাম উল্লেখ করেননি, তবুও তার এই বক্তব্যকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।

আইনজীবী হিসেবে দীর্ঘদিন পরিচিত রুমিন ফারহানা সাম্প্রতিক জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নিয়ে ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে বিজয়ী হন। নির্বাচনের পর থেকেই বিভিন্ন সমসাময়িক ইস্যুতে সরব অবস্থানে দেখা যাচ্ছে তাকে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ