সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

রাজনীতি
৬:০০ পিএম, ১৫ ফেব্রুয়ারি ২০২৬

ভোট পুনর্গণনা চেয়ে আব্বাসের শপথ বিরত রাখার আবেদন পাটওয়ারীর

ঢাকা-৮ আসনে ‘ভোট কারচুপি, অনিয়ম ও বেআইনি প্রভাব বিস্তারের’ অভিযোগ তুলে ফলাফল পুনর্বিবেচনা ও নির্বাচিত প্রার্থী মির্জা আব্বাস উদ্দিন আহমেদের শপথ গ্রহণ বিরত রাখার আবেদন করেছেন ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। প্রধান নির্বাচন কমিশনার বরাবর শনিবার নাসীরুদ্দীন পাটওয়ারীর লেখা আবেদনটি তার পক্ষে রোববার নির্বাচন কমিশনে জমা দেন […]

ভোট পুনর্গণনা চেয়ে আব্বাসের শপথ বিরত রাখার আবেদন পাটওয়ারীর
নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

ঢাকা-৮ আসনে ‘ভোট কারচুপি, অনিয়ম ও বেআইনি প্রভাব বিস্তারের’ অভিযোগ তুলে ফলাফল পুনর্বিবেচনা ও নির্বাচিত প্রার্থী মির্জা আব্বাস উদ্দিন আহমেদের শপথ গ্রহণ বিরত রাখার আবেদন করেছেন ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

প্রধান নির্বাচন কমিশনার বরাবর শনিবার নাসীরুদ্দীন পাটওয়ারীর লেখা আবেদনটি তার পক্ষে রোববার নির্বাচন কমিশনে জমা দেন এনসিপি নেতা কাজী ফখরুল ইসলাম।

আবেদনে নাসীরুদ্দীন পাটওয়ারী ১১ দফায় ১২টি কেন্দ্রের অনিয়মের বিস্তারিত তথ্য তুলে ধরেন। তিনি অভিযোগ করেন, ঢাকা-৮ আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী মির্জা আব্বাস উদ্দিন আহমেদ এবং তার নেতাকর্মী, এজেন্ট ও পরিবারের সদস্যরা ভোট রিগিং, প্রভাব বিস্তার, ফলাফল আটকে রাখা এবং বাতিলকৃত ভোট বৈধ হিসেবে গণনাভুক্ত করাসহ নানাবিধ নির্বাচনি অনিয়মের আশ্রয় নেন।

তিনি আরও বলেন, এসব অনিয়মের ধারাবাহিকতায় সংশ্লিষ্ট কেন্দ্রগুলোর প্রিসাইডিং অফিসার এবং আসনের রিটার্নিং অফিসারও অনিয়মে জড়িয়ে পড়েন। এর ফলে ভোট কারচুপি ও অনিয়মের মাধ্যমে তাকে চূড়ান্ত বিজয়ী ঘোষণা না করে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী হিসেবে ঘোষণা করা হয়।

আবেদনে তিনি উল্লেখ করেন, এই সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনের কাছে দরখাস্তের মাধ্যমে কারচুপি ও অনিয়মের বিষয়টি তুলে ধরা হয়েছে এবং আইন ও বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ