সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

খেলাধুলা
৫:৩৪ অপরাহ্ন, ৫ আগস্ট ২০২৬

মাগুরায় পৈতৃক বাড়িতে হামলা, মুখ খুললেন সাকিব আল হাসান

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের মাগুরার পৈতৃক বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। বুধবার (৫ আগস্ট) রাত পৌনে ৯টার দিকে শহরের কেশবমোড় এলাকায় অবস্থিত বাড়িটিতে পেট্রোল বোমা ও বিস্ফোরকসদৃশ বস্তু নিক্ষেপের অভিযোগ উঠেছে। ঘটনার পর শ্রীলঙ্কা থেকে আন্তর্জাতিক সংবাদমাধ্যম ডয়চে ভেলে-কে দেওয়া প্রতিক্রিয়ায় সাকিব আল হাসান বলেন, […]

মাগুরায় পৈতৃক বাড়িতে হামলা, মুখ খুললেন সাকিব আল হাসান

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের মাগুরার পৈতৃক বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। বুধবার (৫ আগস্ট) রাত পৌনে ৯টার দিকে শহরের কেশবমোড় এলাকায় অবস্থিত বাড়িটিতে পেট্রোল বোমা ও বিস্ফোরকসদৃশ বস্তু নিক্ষেপের অভিযোগ উঠেছে।

ঘটনার পর শ্রীলঙ্কা থেকে আন্তর্জাতিক সংবাদমাধ্যম ডয়চে ভেলে-কে দেওয়া প্রতিক্রিয়ায় সাকিব আল হাসান বলেন, “প্রেস কনফারেন্সের পরপরই মাগুরায় আমার বাসায় পেট্রোল বোমা মারা হয়েছে। আগুন ধরেছে। বিস্তারিত এখনও জানতে পারিনি। কিছু ককটেলও বোধহয় মারা হয়েছে সেখানে।”

স্থানীয় সূত্র জানায়, দুর্বৃত্তরা বাড়ির দক্ষিণ পাশের লোহার গেট লক্ষ্য করে বিস্ফোরকসদৃশ একটি বস্তু নিক্ষেপ করে। বিকট শব্দে বিস্ফোরণের পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে ঘটনায় কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

খবর পেয়ে রাতেই মাগুরা সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে বাড়ি ও আশপাশের এলাকা পরিদর্শন করে এবং আলামত সংগ্রহের কাজ শুরু করে।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আল মামুন জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তিনি বলেন, নিক্ষেপ করা বস্তুটি পেট্রোল বোমা কি না, তা এখনই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। বিশেষজ্ঞদের মতামত ও তদন্তের পর এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।

পুলিশ জানিয়েছে, কারা এবং কী উদ্দেশ্যে এ হামলা চালিয়েছে, তা উদঘাটনে তদন্ত চলছে। পাশাপাশি এলাকায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

উল্লেখ্য, বুধবার ভারতের নয়াদিল্লি থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে অনলাইনে অংশ নিয়েছিলেন সাকিব আল হাসান। সাকিবের দাবি, সেই সংবাদ সম্মেলনে অংশ নেওয়ার পরপরই তার বাড়িতে হামলার ঘটনা ঘটে।

২০২৪ সালের ৫ আগস্ট দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর বিভিন্ন সাবেক সংসদ সদস্যের বাড়িতে হামলার ঘটনা ঘটলেও, সাকিব আল হাসানের বাড়িতে এটিই প্রথম এমন হামলার অভিযোগ।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ