সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগে করা এক মানহানির মামলায় সাবেক সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন, সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক এবং সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু জামিন পেয়েছেন। মঙ্গলবার (২৪ মার্চ) শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রৌনক জাহান তাকির আদালত তাদের জামিন আবেদন মঞ্জুর করেন। আদালত সূত্রে জানা যায়, এদিন […]
ছবি: সংগৃহীত
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগে করা এক মানহানির মামলায় সাবেক সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন, সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক এবং সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু জামিন পেয়েছেন।
মঙ্গলবার (২৪ মার্চ) শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রৌনক জাহান তাকির আদালত তাদের জামিন আবেদন মঞ্জুর করেন।
আদালত সূত্রে জানা যায়, এদিন হাসানুল হক ইনুকে মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করা হয়। অন্যদিকে আগে থেকেই আটক থাকা রাশেদ খান মেনন ও শামসুদ্দিন চৌধুরী মানিককে আদালতে হাজির করা হয়। পরে তাদের পক্ষে আইনজীবীরা জামিন আবেদন করলে আদালত তা গ্রহণ করেন।
এর আগে ২০২৪ সালের ২২ আগস্ট জিয়াউল হক নামের এক আইনজীবী ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তিনজনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।
অভিযোগে বলা হয়, শামসুদ্দিন চৌধুরী মানিক বিভিন্ন সময় টেলিভিশন টকশো ও সেমিনারে জিয়াউর রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন। এছাড়া পৃথক সময়ে হাসানুল হক ইনু ও রাশেদ খান মেননও বিভিন্ন অনুষ্ঠানে একই ধরনের বক্তব্য দেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে।