সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

NYC
৪:৩৩ অপরাহ্ন, ৭ মে ২০২৬

মামদানিকে নিয়ে বিতর্কিত মন্তব্য, পদ হারালেন এনওয়াইপিডি ক্যাপ্টেন

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটিতে আইসিবিরোধী বিক্ষোভ চলাকালে মেয়র জোহরান মামদানিকে নিয়ে বিতর্কিত মন্তব্য করায় নিউইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্টের (এনওয়াইপিডি) এক ক্যাপ্টেনকে উচ্চপদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। শনিবার রাতে ব্রুকলিনের ওয়াইকফ হাইটস মেডিকেল সেন্টারের বাইরে অনুষ্ঠিত বিক্ষোভে ক্যাপ্টেন জেমস উইলসনকে মামদানিকে “অপ্রয়োজনীয়” বলতে শোনা যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে তিনি আরও দাবি করেন, মামদানি তার মেয়র […]

মামদানিকে নিয়ে বিতর্কিত মন্তব্য, পদ হারালেন এনওয়াইপিডি ক্যাপ্টেন

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটিতে আইসিবিরোধী বিক্ষোভ চলাকালে মেয়র জোহরান মামদানিকে নিয়ে বিতর্কিত মন্তব্য করায় নিউইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্টের (এনওয়াইপিডি) এক ক্যাপ্টেনকে উচ্চপদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

শনিবার রাতে ব্রুকলিনের ওয়াইকফ হাইটস মেডিকেল সেন্টারের বাইরে অনুষ্ঠিত বিক্ষোভে ক্যাপ্টেন জেমস উইলসনকে মামদানিকে “অপ্রয়োজনীয়” বলতে শোনা যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে তিনি আরও দাবি করেন, মামদানি তার মেয়র নন। পাশাপাশি ডেমোক্র্যাট দল সম্পর্কেও কটূক্তি করেন তিনি।

ঘটনার সময় ৫১ বছর বয়সী উইলসন ব্রুকলিনের ৯৪তম প্রিসিংক্টের এক্সিকিউটিভ অফিসার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এটি ওই প্রিসিংক্টের দ্বিতীয় সর্বোচ্চ প্রশাসনিক পদ। ঘটনার পর তাকে ব্রঙ্কসের ৯১১ কল সেন্টারের কমিউনিকেশনস ডিভিশনে বদলি করা হয়েছে।

এনওয়াইপিডির নীতিমালা অনুযায়ী, ইউনিফর্ম পরা অবস্থায় কোনো রাজনৈতিক ব্যক্তি বা দল সম্পর্কে ব্যক্তিগত মতামত প্রকাশ করা নিষিদ্ধ। এ কারণে বিষয়টি বিভাগটির অভ্যন্তরীণ শৃঙ্খলাভঙ্গ হিসেবে বিবেচিত হচ্ছে।

অবসরপ্রাপ্ত এনওয়াইপিডি চিফ অব ডিটেকটিভস বব বয়েস বলেন, ইউনিফর্ম পরা অবস্থায় একজন কর্মকর্তা পুরো পুলিশ বিভাগের প্রতিনিধিত্ব করেন। ফলে এ ধরনের মন্তব্য গুরুতর বিষয় হিসেবে দেখা হয়।

নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি জানিয়েছেন, তিনি ভাইরাল ভিডিওটি দেখেছেন। তবে ক্যাপ্টেনকে সরানোর সিদ্ধান্তে তার বা সিটি হলের কোনো ভূমিকা ছিল না। তিনি বলেন, এটি এনওয়াইপিডির অভ্যন্তরীণ প্রশাসনিক প্রক্রিয়ার অংশ।

প্রায় ২০ বছরের অভিজ্ঞতাসম্পন্ন ক্যাপ্টেন উইলসন চলতি বছরের এপ্রিল মাসেই ক্যাপ্টেন পদে পদোন্নতি পেয়েছিলেন। বর্তমানে ঘটনাটি নিয়ে বিভাগীয় তদন্ত চলছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তিনি ব্রঙ্কসের কমিউনিকেশন সেন্টারেই দায়িত্ব পালন করবেন।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ