সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

খেলাধুলা
২:৪৫ পিএম, ২০ ফেব্রুয়ারি ২০২৬

মার্চে বাংলাদেশ–পাকিস্তান ওয়ানডে লড়াই: সূচি প্রকাশ

দীর্ঘ বিরতির পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে বাংলাদেশ জাতীয় দল। টি–টোয়েন্টি বিশ্বকাপে অংশ না নেওয়ায় কিছু সময় প্রতিযোগিতামূলক ক্রিকেটের বাইরে থাকলেও সেই বিরতির অবসান ঘটতে যাচ্ছে আগামী মাসেই। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে মার্চে বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান ক্রিকেট দল। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত সূচি অনুযায়ী, ৯ […]

মার্চে বাংলাদেশ–পাকিস্তান ওয়ানডে লড়াই: সূচি প্রকাশ

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

দীর্ঘ বিরতির পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে বাংলাদেশ জাতীয় দল। টি–টোয়েন্টি বিশ্বকাপে অংশ না নেওয়ায় কিছু সময় প্রতিযোগিতামূলক ক্রিকেটের বাইরে থাকলেও সেই বিরতির অবসান ঘটতে যাচ্ছে আগামী মাসেই। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে মার্চে বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান ক্রিকেট দল।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত সূচি অনুযায়ী, ৯ মার্চ ঢাকায় পৌঁছাবে পাকিস্তান দল। সিরিজের তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুরের শেরে-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। প্রতিটি ম্যাচ শুরু হবে দুপুর ২টা ১৫ মিনিটে।

সিরিজের সূচি:

প্রথম ওয়ানডে: ১১ মার্চ

দ্বিতীয় ওয়ানডে: ১৩ মার্চ

তৃতীয় ওয়ানডে: ১৫ মার্চ

বিসিবি আরও জানিয়েছে, ২০২৬ সালে বাংলাদেশ দল মোট নয়টি দ্বিপাক্ষিক সিরিজে অংশ নেবে। ঘরের মাঠে পাকিস্তান সিরিজ শেষ হওয়ার পর পাকিস্তান সুপার লিগ (পিএসএল) শেষ হলে এপ্রিল মাসে পাকিস্তান সফরেও যাবে বাংলাদেশ দল।

পরিসংখ্যান অনুযায়ী, সর্বশেষ ওয়ানডে সিরিজে পাকিস্তান ২–১ ব্যবধানে বাংলাদেশকে হারিয়েছিল। এর আগে পাকিস্তান সফরে গিয়ে ৩–০ ব্যবধানে হোয়াইটওয়াশের তিক্ত অভিজ্ঞতাও আছে টাইগারদের। তবে দীর্ঘ বিরতির পর নিজেদের মাঠে শক্তিশালী প্রত্যাবর্তনের লক্ষ্য নিয়েই মাঠে নামবে বাংলাদেশ দল।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ