সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

রাজনীতি
২:২৩ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০২৬

মির্জা আব্বাসের বিরুদ্ধে নাসীরুদ্দীন পাটওয়ারীর ভোট গণনায় হস্তক্ষেপের অভিযোগ

ঢাকা-৮ আসনে ভোট গণনা প্রক্রিয়ায় বিএনপির প্রার্থী মির্জা আব্বাস হস্তক্ষেপ করছেন বলে অভিযোগ তুলেছেন জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনি ঐক্যের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী। বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া একাধিক স্ট্যাটাসে তিনি এ অভিযোগ করেন। নাসীরুদ্দীন পাটওয়ারী দাবি করেন, ঢাকা-৮ আসনের মিলেনিয়াম ইউনিভার্সিটি ভোটকেন্দ্রে ভোট গণনায় বাধা দেওয়া হচ্ছে এবং […]

মির্জা আব্বাসের বিরুদ্ধে নাসীরুদ্দীন পাটওয়ারীর ভোট গণনায় হস্তক্ষেপের অভিযোগ

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

ঢাকা-৮ আসনে ভোট গণনা প্রক্রিয়ায় বিএনপির প্রার্থী মির্জা আব্বাস হস্তক্ষেপ করছেন বলে অভিযোগ তুলেছেন জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনি ঐক্যের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী।

বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া একাধিক স্ট্যাটাসে তিনি এ অভিযোগ করেন। নাসীরুদ্দীন পাটওয়ারী দাবি করেন, ঢাকা-৮ আসনের মিলেনিয়াম ইউনিভার্সিটি ভোটকেন্দ্রে ভোট গণনায় বাধা দেওয়া হচ্ছে এবং সেখানে উপস্থিত থেকে মির্জা আব্বাস নিজেই গণনা প্রক্রিয়ায় হস্তক্ষেপ করছেন।

একই সঙ্গে তিনি আরও অভিযোগ করেন, এখনো ৩৫টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়নি এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে ফল প্রকাশ আটকে রাখা হয়েছে।

এ বিষয়ে নির্বাচন কমিশন বা সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা যাচাইয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ