সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

NYC
৪:২১ অপরাহ্ন, ৯ জুলাই ২০২৬

মিশর ‘বঞ্চিত হয়েছে’, বিশ্বকাপে আর্জেন্টিনার বিতর্কিত জয় নিয়ে মন্তব্য নিউইয়র্কের মেয়র মামদানির

২০২৬ ফিফা বিশ্বকাপের শেষ ষোলোর আর্জেন্টিনা–মিশর ম্যাচকে ঘিরে তৈরি হওয়া বিতর্কে মন্তব্য করেছেন নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি। এক জনসভায় রসিকতার ছলে তিনি বলেন, “Egypt were robbed yesterday”—অর্থাৎ, গতকালের ম্যাচে মিশর ন্যায্য ফল থেকে বঞ্চিত হয়েছে। মঙ্গলবার অনুষ্ঠিত নাটকীয় ম্যাচে লিওনেল মেসির আর্জেন্টিনা ৩-২ গোলে মিশরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠে। ম্যাচে মিশর দারুণ লড়াই করে […]

মিশর ‘বঞ্চিত হয়েছে’, বিশ্বকাপে আর্জেন্টিনার বিতর্কিত জয় নিয়ে মন্তব্য নিউইয়র্কের মেয়র মামদানির

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

২০২৬ ফিফা বিশ্বকাপের শেষ ষোলোর আর্জেন্টিনা–মিশর ম্যাচকে ঘিরে তৈরি হওয়া বিতর্কে মন্তব্য করেছেন নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি। এক জনসভায় রসিকতার ছলে তিনি বলেন, “Egypt were robbed yesterday”—অর্থাৎ, গতকালের ম্যাচে মিশর ন্যায্য ফল থেকে বঞ্চিত হয়েছে।

মঙ্গলবার অনুষ্ঠিত নাটকীয় ম্যাচে লিওনেল মেসির আর্জেন্টিনা ৩-২ গোলে মিশরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠে। ম্যাচে মিশর দারুণ লড়াই করে এবং এক পর্যায়ে ২-০ ব্যবধানে এগিয়েও যায়। তবে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) পর্যালোচনার পর তাদের দ্বিতীয় গোল বাতিল করা হয়, যা ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়।

ম্যাচে মিশরের পক্ষে একটি সম্ভাব্য পেনাল্টির দাবিও ওঠে। তবে সেটি ভিএআরে পর্যালোচনা করা হয়নি বলে অভিযোগ রয়েছে। অন্যদিকে একই ধরনের আরেকটি ঘটনায় আর্জেন্টিনা সুবিধা পেয়েছে বলে দাবি করেন মিশর সমর্থক ও বিশ্লেষকদের একটি অংশ। খেলা চলাকালেই সম্প্রচারকারী চ্যানেলের ধারাভাষ্যকার ড্যারেন ফ্লেচার বলেন, “ভিএআর আমার জীবনের সবচেয়ে বিরক্তিকর বিষয় হয়ে দাঁড়িয়েছে।”

ম্যাচ শেষে মিশরের প্রধান কোচ হোসাম হাসান রেফারিং নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, “আমরা সম্মান বা ফেয়ার প্লে কোনোটাই দেখিনি। আমাদের একটি পেনাল্টি বাতিল করা হয়েছে, আরেকটি সম্ভাব্য পেনাল্টি ভিএআরে দেখাই হয়নি। এমনকি আমাদের দ্বিতীয় গোলটিও রহস্যজনকভাবে বাতিল করা হয়েছে। আমার মনে হয়েছে, রেফারির ওপর আর্জেন্টিনার পক্ষ থেকে চাপ ছিল।”

এই বিতর্কের মধ্যেই নিউইয়র্কে এক জনসভায় পরিবহন পরিকল্পনা নিয়ে বক্তব্য রাখছিলেন মেয়র জোহরান মামদানি। নতুন বাস লেন চালুর ফলে নগরবাসীর সময় সাশ্রয়ের প্রসঙ্গ তুলে তিনি বলেন, “এই অতিরিক্ত সময়টা আপনারা বন্ধুদের সঙ্গে বসে একমত হতে ব্যবহার করতে পারবেন যে, গতকাল মিশর বঞ্চিত হয়েছে।”

তার এই মন্তব্যে উপস্থিত জনতা করতালির মাধ্যমে সাড়া দেয়। পরে বক্তব্যটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে এবং ফুটবল সমর্থকদের মধ্যে নতুন আলোচনা শুরু হয়।

এদিকে ম্যাচের বিতর্কিত রেফারিং ও ভিএআর সিদ্ধান্তের বিরুদ্ধে ফিফার কাছে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছে মিশর ফুটবল অ্যাসোসিয়েশন। সংস্থাটির দাবি, ম্যাচের কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সরাসরি ফলাফলে প্রভাব ফেলেছে এবং সেগুলোর নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ