মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার মঞ্চে এবার ফুটবল কিংবদন্তি লিওনেল মেসিকে নিয়ে হাজির হলেন আর্জেন্টিনার প্রতিযোগী অ্যালিনা লুজ আক্সেলরাড। ভিয়েতনামে অনুষ্ঠিত প্রতিযোগিতার ফাইনালে তাঁর পরা নীল-সাদা পোশাকে তুলে ধরা হয় মেসির ফুটবলজীবনের বিভিন্ন স্মরণীয় মুহূর্ত। বিভিন্ন দেশের প্রতিযোগীরা যখন নানা নকশা ও ঐতিহ্যবাহী পোশাকে মঞ্চে হাজির হন, তখন অ্যালিনার পোশাকটি আলাদা করে নজর কাড়ে। পোশাকের ওপরের অংশে […]
ছবি: সংগৃহীত
মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার মঞ্চে এবার ফুটবল কিংবদন্তি লিওনেল মেসিকে নিয়ে হাজির হলেন আর্জেন্টিনার প্রতিযোগী অ্যালিনা লুজ আক্সেলরাড। ভিয়েতনামে অনুষ্ঠিত প্রতিযোগিতার ফাইনালে তাঁর পরা নীল-সাদা পোশাকে তুলে ধরা হয় মেসির ফুটবলজীবনের বিভিন্ন স্মরণীয় মুহূর্ত।
বিভিন্ন দেশের প্রতিযোগীরা যখন নানা নকশা ও ঐতিহ্যবাহী পোশাকে মঞ্চে হাজির হন, তখন অ্যালিনার পোশাকটি আলাদা করে নজর কাড়ে। পোশাকের ওপরের অংশে ছিল আর্জেন্টিনার নীল-সাদা রঙের আদল। নিচের অংশে মেসির ক্যারিয়ারের বিভিন্ন সময়ের ছবি ফুটিয়ে তোলা হয়।
মেসির বিশ্বকাপজয়ের মুহূর্ত থেকে শুরু করে ক্লাব ফুটবলের নানা অধ্যায়ও জায়গা পেয়েছে সেই পোশাকে। নিউওয়েলস ওল্ড বয়েজে শুরুর দিন, বার্সেলোনার হয়ে দীর্ঘ সাফল্যের সময়, পিএসজি ও ইন্টার মায়ামির অধ্যায়সহ আর্জেন্টিনা জাতীয় দলের জার্সিতে তাঁর বিভিন্ন স্মরণীয় মুহূর্ত তুলে ধরা হয়েছে।
এই বিশেষ পোশাকের নকশা করেছেন আর্জেন্টাইন ডিজাইনার অরেলিও মার্টিনেজ। মেসির ক্যারিয়ারের বিভিন্ন অধ্যায়কে একটি পোশাকের মাধ্যমে তুলে ধরার পাশাপাশি এর মধ্য দিয়ে আর্জেন্টিনার ফুটবল সংস্কৃতি ও মেসিকে ঘিরে দেশটির আবেগও প্রকাশ পেয়েছে।
অ্যালিনা লুজ আক্সেলরাড ২০২৬ সালের মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় আর্জেন্টিনার প্রতিনিধিত্ব করেন। ভিয়েতনামে অনুষ্ঠিত ৭৩তম মিস ওয়ার্ল্ডের সমাপনী আয়োজন হয় ৫ সেপ্টেম্বর ন্হা ত্রাংয়ে।
মেসিকে ঘিরে এমন ব্যতিক্রমী আয়োজন সৌন্দর্য প্রতিযোগিতার মঞ্চে নতুন মাত্রা যোগ করে। ফুটবলের মাঠের বাইরে এবার আর্জেন্টিনার নীল-সাদা পোশাকেই বিশ্বমঞ্চে উঠে আসে দেশটির কিংবদন্তি ফুটবলারের গল্প।