সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

NYC
৫:৩২ অপরাহ্ন, ৮ মে ২০২৬

মুন্সিগঞ্জের খুনের ঘটনায় নিউইয়র্কে একজনের ১৫ বছরের সাজা

মুন্সিগঞ্জে প্রায় পাঁচ বছর আগে সংঘটিত এক হত্যাকাণ্ডের ঘটনায় যুক্তরাষ্ট্রে অবস্থান করা এক মার্কিন নাগরিককে ১৫ বছরের কারাদণ্ড দিয়েছেন নিউইয়র্কের একটি আদালত। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ বৃহস্পতিবার তাদের ওয়েবসাইটে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম গ্যানেট রোজারিও, বয়স ৫৪। তিনি নিউইয়র্কের ব্রঙ্কস এলাকার বাসিন্দা। আদালতে নিজের অপরাধ স্বীকার করে তিনি জানান, ২০২১ […]

মুন্সিগঞ্জের খুনের ঘটনায় নিউইয়র্কে একজনের ১৫ বছরের সাজা

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

মুন্সিগঞ্জে প্রায় পাঁচ বছর আগে সংঘটিত এক হত্যাকাণ্ডের ঘটনায় যুক্তরাষ্ট্রে অবস্থান করা এক মার্কিন নাগরিককে ১৫ বছরের কারাদণ্ড দিয়েছেন নিউইয়র্কের একটি আদালত। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ বৃহস্পতিবার তাদের ওয়েবসাইটে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম গ্যানেট রোজারিও, বয়স ৫৪। তিনি নিউইয়র্কের ব্রঙ্কস এলাকার বাসিন্দা। আদালতে নিজের অপরাধ স্বীকার করে তিনি জানান, ২০২১ সালে বাংলাদেশে অবস্থানকালে তিনি তার চাচা মাইকেল রোজারিওকে হত্যা করেন।

আদালতের নথি অনুযায়ী, পারিবারিক সম্পত্তি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জের ধরেই এই হত্যাকাণ্ড ঘটে। ২০২১ সালের ১১ জুন গ্যানেট রোজারিও বাংলাদেশে মুন্সিগঞ্জের পারিবারিক বাড়িতে ছিলেন। তখন তিনি তার চাচার সঙ্গেই একই বাড়িতে অবস্থান করছিলেন।

ঘটনার দিন সন্ধ্যায় গ্যানেট রোজারিও বাড়ির বাইরে থেকে চাচার কক্ষের জানালার কাছে দাঁড়িয়ে ছিলেন। এরপর তাদের মধ্যে তর্ক শুরু হয়। এক পর্যায়ে উত্তেজিত হয়ে তিনি ঘরে থাকা একটি শটগান নিয়ে বাইরে আসেন এবং জানালার দিকে গুলি ছোড়েন। গুলিটি মাইকেল রোজারিওর পেট ও তলপেটে লাগে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

হত্যাকাণ্ডের পর গ্যানেট ২০২৩ সালের জুলাইয়ে যুক্তরাষ্ট্রে ফিরে যান। পরে ২০২৪ সালের এপ্রিলে তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয়।

মামলাটির তদন্ত ও বিচারপ্রক্রিয়ায় যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের সংশ্লিষ্ট ইউনিটের পাশাপাশি এফবিআইও সহায়তা করে। ঢাকায় নিযুক্ত এফবিআই লিগ্যাল অ্যাটাশে এবং আন্তর্জাতিক সহায়তা বিভাগও তদন্তে যুক্ত ছিল। সহযোগিতার জন্য বাংলাদেশ সরকারের প্রতিও কৃতজ্ঞতা জানিয়েছে মার্কিন বিচার বিভাগ।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ