ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলতি আসরে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলার কথা থাকলেও শেষ মুহূর্তে দল থেকে বাদ পড়েন বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমান। দীর্ঘ বিতর্কের পর অবশেষে এ বিষয়ে মুখ খুলেছেন আইপিএল চেয়ারম্যান অরুণ ধুমল। তিনি পুরো ঘটনাকে “দুঃখজনক” বলে উল্লেখ করেছেন। () ভারতীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে ধুমল বলেন, তিনি শুধু এটুকুই বলবেন যে […]
ছবি: সংগৃহীত
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলতি আসরে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলার কথা থাকলেও শেষ মুহূর্তে দল থেকে বাদ পড়েন বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমান। দীর্ঘ বিতর্কের পর অবশেষে এ বিষয়ে মুখ খুলেছেন আইপিএল চেয়ারম্যান অরুণ ধুমল। তিনি পুরো ঘটনাকে “দুঃখজনক” বলে উল্লেখ করেছেন। ()
ভারতীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে ধুমল বলেন, তিনি শুধু এটুকুই বলবেন যে ঘটনাটি দুর্ভাগ্যজনক। কখনও কখনও পরিস্থিতি এমনভাবে গড়ে ওঠে, যেখানে কাঙ্ক্ষিত সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয় না। ()
তিনি আরও বলেন, ক্রিকেটের দৈনন্দিন পরিচালনায় সরকারের হস্তক্ষেপ থাকা উচিত নয়। সাধারণভাবে সরকার ক্রিকেটকে সমর্থন করে, তবে পারিপার্শ্বিক কিছু পরিস্থিতির কারণে মাঝে মধ্যে এমন সিদ্ধান্ত নিতে হয়। ভবিষ্যতে স্বাভাবিক বিবেচনাই প্রাধান্য পাবে এবং এমন ঘটনা আর না ঘটার আশা প্রকাশ করেন তিনি। ()
আইপিএলের নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে মুস্তাফিজকে দলে ভিড়িয়েছিল কলকাতা নাইট রাইডার্স। তবে আসর শুরুর আগেই নিরাপত্তাজনিত শঙ্কার কারণ দেখিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশে তাকে স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়। ()
এ ঘটনার পর বাংলাদেশে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়। বাংলাদেশ ক্রিকেট বোর্ডও খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে। পরবর্তীতে সম্প্রচার ইস্যু এবং আন্তর্জাতিক সূচি নিয়েও দুই দেশের ক্রিকেট সম্পর্ক নতুন আলোচনার জন্ম দেয়। ()
এদিকে বর্তমানে পাকিস্তান সুপার লিগে খেলছেন মুস্তাফিজুর রহমান। নিলামের আগেই সরাসরি চুক্তিতে তাকে দলে নেয় লাহোর কালান্দার্স, যেখানে তিনি নিয়মিত পারফর্ম করছেন।