সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

রাজনীতি
১:৫৬ পিএম, ২ মে ২০২৬

মেয়র নির্বাচিত হলে ঢাকায় ময়লার বিল বাতিলের প্রতিশ্রুতি দিলেন আসিফ মাহমুদ

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সমর্থিত মেয়র প্রার্থী আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তার প্রথম নির্বাচনি ইশতেহার ঘোষণা করেছেন। এতে তিনি জানান, নির্বাচিত হলে ঢাকা দক্ষিণের বাসিন্দাদের আর ময়লার বিল দিতে হবে না।শনিবার (২ মে) বিকেল ৫টা ২১ মিনিটে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এই ঘোষণা দেন। সেখানে তিনি […]

মেয়র নির্বাচিত হলে ঢাকায় ময়লার বিল বাতিলের প্রতিশ্রুতি দিলেন আসিফ মাহমুদ

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সমর্থিত মেয়র প্রার্থী আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তার প্রথম নির্বাচনি ইশতেহার ঘোষণা করেছেন। এতে তিনি জানান, নির্বাচিত হলে ঢাকা দক্ষিণের বাসিন্দাদের আর ময়লার বিল দিতে হবে না।
শনিবার (২ মে) বিকেল ৫টা ২১ মিনিটে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এই ঘোষণা দেন। সেখানে তিনি লিখেছেন, নির্বাচিত হলে এমন একটি ব্যবস্থা চালু করা হবে যাতে নগরবাসীকে ময়লার বিল পরিশোধ করতে না হয়, তবে পরিচ্ছন্নতা কর্মীরা কোনোভাবেই আর্থিক ক্ষতির সম্মুখীন হবেন না।
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ইঙ্গিত দেন, বর্জ্য ব্যবস্থাপনায় প্রশাসনিক স্বচ্ছতা, ব্যয়ের পুনর্বিন্যাস এবং প্রযুক্তিনির্ভর আধুনিক ব্যবস্থার মাধ্যমে এই পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। তার মতে, এর মাধ্যমে একটি জনকল্যাণমুখী ও টেকসই সিটি মডেল গড়ে তোলা সম্ভব।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ